Apan Desh | আপন দেশ

ঈদুল ফিতরে টানা ১০ দিনের ছুটি মিলতে পারে যেভাবে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

ঈদুল ফিতরে টানা ১০ দিনের ছুটি মিলতে পারে যেভাবে

ছবি : আপন দেশ

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে নির্ধারিত ছুটির সঙ্গে অতিরিক্ত নৈমিত্তিক ছুটি যুক্ত করতে পারলে টানা ১০ দিনের অবকাশ উপভোগ করা সম্ভব।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ (শনিবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

চলতি বছরের ঈদুল ফিতর উপলক্ষে মোট ৫ দিনের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। এ ছুটি শুরু হবে ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে এবং চলবে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত।

এর আগে ১৭ মার্চ শবে কদরের সরকারি ছুটি রয়েছে। ১৮ মার্চ (বুধবার) এক দিনের ছুটি নিতে পারলে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিনের ছুটি ভোগ করা যাবে।

আরও পড়ুন : কৃষক কার্ড কীভাবে বিতরণ করা হবে, জানালেন তথ্যমন্ত্রী

এদিকে ঈদের পরপরই ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি রয়েছে। ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার)। ফলে কেউ যদি ২৪ ও ২৫ মার্চ (মঙ্গলবার ও বুধবার) দুই দিনের নৈমিত্তিক ছুটি নেন, তাহলে ১৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ পাবেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়