Apan Desh | আপন দেশ

বিকাশে চাকরির সুযোগ

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৫, ২ মার্চ ২০২৬

বিকাশে চাকরির সুযোগ

বিকাশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠানটির বিজনেস সেলস বিভাগ ম্যানেজার/ডেপুটি জেনারেল ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। 

সোমবার (০২ মার্চ) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড
চাকরির ধরন: বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ: ০২ মার্চ ২০২৬
পদ সংখ্যা: ১টি
লোকবল নিয়োগ: ১ জন

আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ০২ মার্চ ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১২ মার্চ ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.bkash.com
আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

আরও পড়ুন<<>>এজেন্ট ব্যাংকিংয়ে জনবল নিচ্ছে ইস্টার্ন ব্যাংক

পদের নাম: ম্যানেজার/ডেপুটি জেনারেল ম্যানেজার
বিভাগ: বিজনেস সেলস
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ
অন্যান্য যোগ্যতা: ফিনটেক, টেলিযোগাযোগ অথবা আর্থিক পরিষেবা খাতে দক্ষতা
অভিজ্ঞতা: ৬ থেকে ৮ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদনের শেষ সময়: ১২ মার্চ ২০২৬

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়