Apan Desh | আপন দেশ

ঈদযাত্রায় ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:১৯, ৪ মার্চ ২০২৬

ঈদযাত্রায় ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ফাইল ছবি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। বুধবার (০৪ মার্চ) ১৪ মার্চের ট্রেনের আসনের টিকিট বিক্রি করা হচ্ছে

এদিন সকাল ৮টা থেকে অনলাইনে বিক্রি শুরু হয়েছে এসব টিকিট। পাওয়া যাবে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট। অন্যদিকে দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট।

আরও পড়ুন<<>>মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা: ডিএমপি কমিশনার

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে মঙ্গলবার (০৩ মার্চ)। এছাড়া ১৫ মার্চের টিকিট বৃহস্পতিবার (০৫ মার্চ) ১৬ মার্চের টিকিট, শনিবার (০৬ মার্চ) ১৭ মার্চের টিকিট, রোববার (০৭ মার্চ) ১৮ মার্চের টিকিট সোমবার (০৮ মার্চ) এবং ১৯ মার্চের টিকিট মঙ্গলবার (০৯ মার্চ) বিক্রি করা হবে।

আরও সিদ্ধান্ত হয়েছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারই কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহের সুযোগ থাকবে। কেনা টিকিট ফেরতযোগ্য নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: