Apan Desh | আপন দেশ

ধর্ষণ

শিশুকে বলৎকারের ঘটনায় মাদরাসা শিক্ষক গ্রেফতার

শিশুকে বলৎকারের ঘটনায় মাদরাসা শিক্ষক গ্রেফতার

নড়াইল পৌরসভাধীন ডুমুরতলা এলাকার তাফসীর উদ্দিন হাফেজিয়া মাদরাসার ছেলে শিশুকে (৮) বলৎকারের অভিযোগে শিক্ষক মাহবুবুর রহমানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (০৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুর জেলার গাছা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাহবুবুর নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি তাফসীর উদ্দিন হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক। এদিকে, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শুক্রবার (০৫ সেপ্টেম্বর) নড়াইল সদর থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

০৭:২২ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৬ রোববার

জামালপুরে তিন নারীসহ ৪ মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

জামালপুরে তিন নারীসহ ৪ মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

জামালপুরে মাত্র ২৪ ঘণ্টায় পৃথক ঘটনায় তিন নারীসহ চারজনের মরদেহ উদ্ধারের ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর মধ্যে ১৬ বছরের এক কিশোরীকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এছাড়াও দুই নারীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আর বন্ধ দোকানের ভেতর থেকে এক ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে। নিহতরা হলেন, মাদারগঞ্জের চরপাকেরদহ এলাকার সাইফুদ্দিনের মেয়ে রুপসী (১৬), বালিজুড়ি এলাকার রফিকুরের মেয়ে ও সরকারি আশেক মাহমুদ কলেজের অনার্সের শিক্ষার্থী রিমা (১৯), সদর উপজেলার নান্দিনা এলাকার শ্রীপুর কুমারিয়ার জহুরুল ইসলামের স্ত্রী ও দুই সন্তানের জননী শারমিন আক্তার (২৬) এবং মাদারগঞ্জের গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া পূর্বপাড়া এলাকার ভাঙারি ব্যবসায়ী সামিউল ইসলাম ফকির আলী (৪৫)।

০৭:৫০ পিএম, ২৯ আগস্ট ২০২৬ শনিবার

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

নওগাঁর মান্দায় শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দীর্ঘদিন পলাতক থাকা শাহীন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। র‌্যাবের সহায়তায় নোয়াখালী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে মান্দা থানা পুলিশ। গ্রেফতার শাহীন মান্দা উপজেলার চকমানিক গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। তার ব্যবহৃত মুঠোফোন না থাকায় অবস্থান শনাক্ত করে গ্রেফতার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেশ বেগ পেতে হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

০৬:৪৭ পিএম, ১৬ আগস্ট ২০২৬ রোববার

শিশু ধর্ষণের পর হত্যা, দুই দিনের রিমান্ডে অভিযুক্ত রবিউল

শিশু ধর্ষণের পর হত্যা, দুই দিনের রিমান্ডে অভিযুক্ত রবিউল

নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া জান্নাতিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় অভিযুক্ত রবিউল সিকদার রবির (৩৫) দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২২ জুলাই) সকাল থেকে তার দুইদিনের রিমান্ড শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার পুলিশ আসামি রবির বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন করলে সদর আমলী আদালতের বিচারক মারুফ হাসান দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। এ মামলার একমাত্র আসামি রবিকে জিজ্ঞাসাবাদের জন্য কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার সকালে নড়াইল সদর থানায় আনা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

০৭:১৬ পিএম, ২২ জুলাই ২০২৬ বুধবার

স্কুল ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, মামলা করায় ভুক্তভোগীর ওপর হামলা

স্কুল ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, মামলা করায় ভুক্তভোগীর ওপর হামলা

টাঙ্গাইলে স্কুল ছাত্রীকে শ্লীলতাহাটির চেষ্টার প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারের ওপর দফায় দফায় হামলা করছে সন্ত্রাসীরা। হামলায় আশঙ্কাজনক অবস্থায় একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  এছাড়াও নানাভাবে ওই পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। বর্তমানের ওই পরিবারের লোকজন বাড়ি ছাড়া রয়েছে। এছাড়াও ভয়ে নিজেদের কাজ করতে পারছে না। ফলে তারা অর্ধহারে-অনাহারে দিন কাটাচ্ছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান টাঙ্গাইল সদরের মগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ।

১০:০১ পিএম, ১৮ জুলাই ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement