Apan Desh | আপন দেশ

শিশু ধর্ষণের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

জবি প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৩৪, ১৮ অক্টোবর ২০২৫

শিশু ধর্ষণের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজিপুরে ১৩ বছরের এক শিশুকে অপহরণ করে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভিক্টোরিয়া পার্কসংলগ্ন বিশ্বজিৎ চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

শুক্রবার (১৭ অক্টোবর) বাদ জুমা বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা “ধর্ষকের ঠিকানা এ বাংলায় হবে না”, “আমার বোন ধর্ষণ কেনো, ইন্টারিম জবাব চাই”, “ধর্ষকের মৃত্যুদণ্ড দিতে হবে, দিতে হবে”—এমন নানা স্লোগান দেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দেশে বারবার সংঘটিত ধর্ষণের ঘটনাগুলো কখনোই স্বাভাবিকভাবে মেনে নেয়া যায় না। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক ও ন্যায়সংগত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগীদের নিরাপত্তা ও পুনর্বাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণের আহবান জানান তারা।

আরও পড়ৃুন<<>>রাকসুতে জয়ী স্বতন্ত্র কে এ তোফা?

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, ধর্ষক ও নিপীড়নকারী ব্যক্তিদের একমাত্র ঠিকানা জেলখানা ও জাহান্নাম। গাজিপুরের ঘটনার দ্রুত বিচার করতে হবে।

শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, ইন্টারিম সরকারের সময়ে এখন পর্যন্ত চার শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, কিন্তু বিচার হচ্ছে না। ধর্ষকের কোনো ধর্ম নেই—তার একমাত্র পরিচয় সে ধর্ষক। তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাসুদ রানা বলেন, দেশে একের পর এক ধর্ষণকে স্বাভাবিক করা হচ্ছে, বিচার দীর্ঘায়িত করা হচ্ছে। অবিলম্বে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

অপরদিকে জবি শাখা বাগছাসের আহবায়ক ফয়সাল মুরাদ বলেন, ধর্ষককে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। প্রয়োজনে প্রকাশ্যে শাস্তি দিতে হবে।

বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু