Apan Desh | আপন দেশ

মারা গেছেন অভিনেতা শামস সুমন

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫২, ১৭ মার্চ ২০২৬

মারা গেছেন অভিনেতা শামস সুমন

শামস সুমন। ছবি: সংগৃহীত

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা শামস সুমন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর ল্যাবএইডে হাসপাতালে এ অভিনেতা না ফেরার দেশে পাড়ি জমান।

এ খবর নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। জানা যায় তিনি দীর্ঘদিন ধরেই তিনি অভিনেতা অসুস্থ ছিলেন।

অভিনয়ের পাশাপাশি দীর্ঘ সময় ধরে শামস সুমন একটি বেসরকারি রেডিওতে চাকরি করতেন। এ চাকরির পাশাপাশি মাঝে মধ্যে তাকে অভিনয় করতে দেখা যায়। সে ধারাবাহিকতায় সর্বশেষ তাকে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় ‘মিশন এক্সট্রিম’ নামের সিনেমায় একজন পুলিশের চরিত্রে অভিনয় করেন। এরপর আর নতুন কাজের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন <<>> এবার প্লে-ব্যাক থেকে সরে দাঁড়াচ্ছেন শ্রেয়া ঘোষাল

শামস সুমন অভিনীত চলীচ্চত্রের মধ্যে রয়েছে, ‌মন জানেনা মনের ঠিকানা', ‌‌‘কক্সবাজারে কাকাতুয়া’, ‘চোখের দেখা’, ‘প্রিয়া তুমি সুখী হও’, ‘আয়না কাহিনী’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘জয়যাত্রা’, ‘নমুনা’ ও ‘হ্যালো অমিত’।

২০০৯ সালে শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘স্বপ্নপূরণ’ নামের সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: