Apan Desh | আপন দেশ

পুলিশ কর্মকর্তাকে ধর্ষণ, ব্যবসায়ীকে ৫ দিনের রিমান্ড

প্রকাশিত: ১৯:৪৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

পুলিশ কর্মকর্তাকে ধর্ষণ, ব্যবসায়ীকে ৫ দিনের রিমান্ড

ফাইল ছবি।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারী পুলিশ সার্জেন্টকে ধর্ষণ ও কয়েক লক্ষ টাকা আত্মসাত করেছে। এ অভিযোগে জাহিদুল ইসলাম জাহিদ খান নামে এক ব্যবসায়ীকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন। মামলায় জাহিদুল ইসলাম জাহিদ খান নামের এক ভূমি ব্যবসায়ীকে বিবাদী করা হয়।

প্রসিকিউশন পুলিশের এসআই তাহমিনা আক্তার রিমান্ডের তথ্য দিয়েছেন।

জানা যায়, ‘বিয়ের আশ্বাসে ধর্ষণ’ ও অর্থ আত্মসাতের অভিযোগে গত ৫ ফেব্রুয়ারি লালবাগ থানায় এ মামলা করেন এক নারী সার্জেন্ট।

গত ১৮ ফেব্রুয়ারি তার সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই আব্দুর রাজ্জাক খান। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন মঙ্গলবার ধার্য করেন।

এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। তার পক্ষের আইনজীবী সাকিব আহমেদ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলায় বলা হয়, গত বছরের ৫ নভেম্বর ‘ম্যাট্রিমনি’ অ্যাপের মাধ্যমে তাদের পরিচয়। এরপর দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা হয়। এরপর থেকে তাদের বিভিন্ন সময় দেখা-সাক্ষাৎ হয়।

বাদীর অভিযোগ, বিবাদী তার লালবাগের বাসায় আসা-যাওয়া করত। বিভিন্ন সময় বিয়ের প্রলোভনে তিনি তাকে ধর্ষণ করেন। এছাড়া ব্যবসার কথা বলে ১৫ লাখ ৬৯ হাজার টাকা আত্মসাৎ করে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়