Apan Desh | আপন দেশ

সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার-১

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৬, ১৩ অক্টোবর ২০২৫

সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার-১

নোয়াখালীর সদরে সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১। গ্রেফতার মো. জসিমকে (৩২) সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে রোববার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, ভিকটিম নিঃসন্তান ছিলেন। তার স্বামী পেশায় একজন ব্যাটারি চালিত অটোরিকশা চালক। তিনি মাইজদী শহরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এজন্য সপ্তাহে একদিন বাড়িতে যেতেন। গৃহবধূ পালিত কন্যাসন্তানকে নিয়ে বাড়িতে থাকতেন। 

আরও পড়ুন<<>>এনসিপিকে শাপলা প্রতীক দেয়া সম্ভব নয়: সিইসি

গত ১৭ সেপ্টেম্বর রাতে গৃহবধূর ঘরে সিঁধ কেটে প্রবেশ করে জসিম ও তার আরেক সহযোগী। পরবর্তীতে গৃহবধূর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয়। জসিম গৃহবধূর মুখ চেপে ধরলে তিনি জসিমকে চিনে ফেলেন। এ সময় ভিকটিমের মুখে চুল ঢুকিয়ে দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, এ ঘটনায় সুধারাম মডেল থানায় মামলা দায়ের করে গৃহবধূ। মামলা দায়েরের পর থেকেই আসামি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আসামিকে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু