Apan Desh | আপন দেশ

‘হান্নান-আসিফ-সাদিক কায়েমদের ক্ষমা চাইতে হবে’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৬:২৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

‘হান্নান-আসিফ-সাদিক কায়েমদের ক্ষমা চাইতে হবে’

ছবি: সংগৃহীত

শাপলা কলিতে ভোট দেয়ায় নোয়াখালীর হাতিয়াতে এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। যা ভিত্তিহীন ও অসত্য বলে প্রতীয়মান হয়েছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ ঘটনাকে সুপরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির নেতা হান্নান মাসউদ ও দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ সংশ্লিষ্টেদর প্রক্যাশ্যে ক্ষমা চাওয়ার আহবান জানিয়ে তিনি লিখেছেন, এনসিপির হান্নান মাসুদ ,আসিফ মাহমুদ ও সাদিক কায়িমসহ সংশ্লিষ্ট সকলকে জাতির কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

তিনি আরও লিখেছেন, নোয়াখালীর হাতিয়া সংক্রান্ত যে অভিযোগটি সুপরিকল্পিতভাবে ছড়ানো হয়েছিল, স্থানীয় পুলিশ প্রশাসন, চিকিৎসক এবং প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দাদের বক্তব্যে তা ভিত্তিহীন ও অসত্য বলে প্রতীয়মান হয়েছে। একটি স্পর্শকাতর ও সংবেদনশীল বিষয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে—যা অত্যন্ত নিন্দনীয় ও দায়িত্বজ্ঞানহীন আচরণ।

নাছির উদ্দীন নাছির লিখেছেন, নথিভুক্ত তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি ১৩ ফেব্রুয়ারি রাত ১০টা ২৮ মিনিটে হাসপাতালে ভর্তি ছিলেন। একই সময়ে তিনি অন্যত্র গিয়ে ঘটনা ঘটিয়েছেন–এমন দাবি বাস্তবতা ও যুক্তির পরিপন্থী। বিশেষ করে হাতিয়া থেকে জেলা সদর হাসপাতালে যাতায়াতে যেখানে দুই ঘণ্টারও বেশি সময় প্রয়োজন, সেখানে একই সময়ে দুই স্থানে উপস্থিত থাকার অভিযোগ সুস্পষ্টভাবে অসঙ্গত ও প্রশ্নবিদ্ধ।

আরও পড়ুন <<>>জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে বগুড়ার ৬ এমপি

ছাত্রদলের সাধারণ সম্পাদক লিখেছেন, পরিস্থিতির প্রেক্ষিতে নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার কর্মসূচি স্থগিত করেছেন-যা ঘটনাটির ভিন্ন মাত্রা ও অন্তর্নিহিত বাস্তবতাকে আরও স্পষ্ট করে। ধর্ষণের মতো গুরুতর ও স্পর্শকাতর অভিযোগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে মব তৈরির অপচেষ্টা এবং একটি রাজনৈতিক দলকে হেয় করার অপপ্রয়াস শুধু নৈতিক অবক্ষয়ের পরিচয় নয়–এটি সামাজিক স্থিতিশীলতার জন্যও বিপজ্জনক।

তিনি লিখেছেন, অতএব, এনসিপির হান্নান মাসুদ ও আসিফ মাহমুদসহ শিবির, রাজাকার চক্র, জামায়াতপন্থী গোষ্ঠী এবং সংশ্লিষ্ট এনসিপির নেতৃবৃন্দের প্রতি স্পষ্ট দাবি–জাতির কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে এবং মিথ্যা অপপ্রচারের দায় স্বীকার করতে হবে। নাছির উদ্দীন নাছির লিখেছেন, সত্য প্রতিষ্ঠিত হোক। অপপ্রচার বন্ধ হোক। স্পর্শকাতর ইস্যুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের সংস্কৃতি চিরতরে পরিহার করা হোক।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: