Apan Desh | আপন দেশ

ধর্ষণ মামলায় ক্রিকেটার তোফায়েলের জামিন

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২২:১৮, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ধর্ষণ মামলায় ক্রিকেটার তোফায়েলের জামিন

গুলশানের একটি হোটেলে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে উঠে ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হানের নামে। সে মামলায়  জামিন পেয়েছেন তিনি।

রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ তিনি আত্মসমর্পণ করেন। পরে তিনি জামিনের আবেদন করেন। বিচারক মো. আব্দুল মোক্তাদির শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। 

আদালত তাকে ৯ মার্চ পর্যন্ত জামিন দিয়েছেন। জামিন পেতে ১০ হাজার টাকার মুচলেকা দিতে হয়িএ ক্রিকেটারকে। বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন <<>> অল্পের জন্য মান বাঁচল ইংল্যান্ডের

২৬ বছর বয়সী তোফায়েল আহমেদ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ। তিনি বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছেন। তিনি এখন পর্যন্ত পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। খেলেছেন ২০টি লিস্ট এ ম্যাচ। এছাড়া খেলেছেন ১৩টি আর্ন্তজাতিক টি-টোয়েন্টি ম্যাচ। তিনি একজন ব্যাটিং অলরাউন্ডার।

সম্প্রতি গুলশান থানার উপপরিদর্শক মো. সামিউল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে তোফায়েলকে অভিযুক্ত করা হয়। সেখানে বলা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি একাধিকবার ভুক্তভোগী তরুণীকে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করেছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়