ছবি: সংগৃহীত
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (১৩ মার্চ) রাত ৩টার দিকে ঢাকার লালবাগ থানা এলাকা থেকে হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান সরকারকে (৫০) গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লা হিল জামান। নুরুজ্জামান সরকার উপজেলার হাসনাবাদ ইউনিয়নের পাখিরহাট বাজার এলাকার দক্ষিণ ছড়ারপাড় গ্রামের মৃত উমর আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, হাসনাবাদ ইউনিয়নের এক নারী অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান সরকার তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়ের প্রতিশ্রুতি অস্বীকার করলে তিনি নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি নাগেশ্বরী থানায় একটি মামলা করেন।
আরও পড়ুন <<>> মোটরসাইকেল কিনে না দেয়ায় পিতাকে খুন
মামলার তদন্তকারী কর্মকর্তা নাগেশ্বরী থানার উপপরিদর্শক মকবুল হোসেন জানান, গ্রেফতার হওয়া আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শনিবার (১৪ মার্চ) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আব্দুল্লা হিল জামান বলেন, র্যাব ঢাকার লালবাগ এলাকা থেকে অভিযুক্ত চেয়ারম্যান নুরুজ্জামান সরকারকে গ্রেফতার করে লালবাগ থানায় হস্তান্তর করে। পরে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল তাকে সেখান থেকে নাগেশ্বরী থানায় নিয়ে আসে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































