Apan Desh | আপন দেশ

পঞ্চগড় জেলা

বোদায় ৯৬ পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি

বোদায় ৯৬ পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি

পঞ্চগড় বোদা উপজেলায় দুর্গাপূজার নিরাপত্তায় ৯৬টি দুর্গা পূজামণ্ডপে দায়িত্ব পালন করছেন ৬২৮ জন আনসার ও ভিডিপি সদস্য। সদস্যরা পালাক্রমে দিন-রাত দায়িত্ব পালন করছেন। পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা ও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন তারা। জানা জেছে, পুরুষ আনসার ও ভিডিপি সদস্যরা সাত দিন এবং নারী আনসার ও ভিডিপি কর্মীরা ছয় দিনব্যাপী নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে দায়িত্বে রয়েছেন ৪৩৬ জন পুরুষ ও ১৯২ জন নারী আনসার-ভিডিপি সদস্য। তারা নিজ নিজ পূজামণ্ডপে দায়িত্ব পালন করছেন।

০৩:৫০ পিএম, ২০ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

আবাদি জামিতে ইউক্যালিপটাস গাছ রোপণ, আশেপাশে বিপর্যয়ের শঙ্কা

আবাদি জামিতে ইউক্যালিপটাস গাছ রোপণ, আশেপাশে বিপর্যয়ের শঙ্কা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আবাদি জমির পাশ দিয়ে পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস গাছের চারা রোপণ করেছে। এতে আশপাশের জমির চা, বেগুন ও ধানসহ বিভিন্ন ফসলের ফলন বিপর্যয়ের আশঙ্কায় চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। উপজেলার সদর ইউনিয়নের কোম্পানীজোত এলাকায় শামীম আল মামুন নামে এক ব্যক্তি তার প্রায় এক বিঘারও বেশি জমির সীমানা জুড়ে এসব নিষিদ্ধ চারা রোপণ করেছেন। সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, মাঠের পর মাঠ চা বাগান, বেগুন ও ধানের ক্ষেত। এর মাঝখানে শামীম আল মামুনের মালিকানাধীন ফাঁকা জমির চারপাশ ঘিরে সারিবদ্ধভাবে ইউক্যালিপটাস চারা লাগানো হয়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, এ গাছ মাটি থেকে অতিরিক্ত পানি ও পুষ্টি শোষণ করে নেয়। ফলে কয়েক মিটারের মধ্যে থাকা অন্য কোনো ফসলের স্বাভাবিক বৃদ্ধি ঘটে না। গাছগুলো বড় হলে পার্শ্ববর্তী চা বাগান ও সবজি ক্ষেতে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে।

০৯:১৫ পিএম, ১৯ অক্টোবর ২০২৬ সোমবার

পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তা জোরদার

পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তা জোরদার

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পঞ্চগড় জেলার ২৬৮টি মন্দির ও মণ্ডপে পূজাকে কেন্দ্র করে পর্যাপ্ত সদস্য মোতায়েন, গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৩ রংপুরের সিপিসি-২। রোববার (১৮ অক্টোবর) সকালে পঞ্চগড় কেন্দ্রীয় সার্বজনীন দুর্গাপূজা মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসআরবি-১৩ রংপুরের সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার আবু রোহানি পারভেজ রনী।

০৭:২৮ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ রোববার

এবার আগেভাগেই দেখা দিয়েছে কাঞ্চনজঙ্ঘা

এবার আগেভাগেই দেখা দিয়েছে কাঞ্চনজঙ্ঘা

শরতের নীলাভ আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা। ভেসে ভেসে কোথাও যেন তারা আটকে যাচ্ছে। তবে কিছুক্ষণের মধ্যেই ভুল ভাঙবে, দেখা যাবে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার। মেঘেরা ভেসে গিয়ে যেন কাঞ্চনের সঙ্গে জড়াজড়ি করে আছে। প্রতিবছর অক্টোবরে এমন রূপ মেলে ধরলেও এবার সেপ্টেম্বরেই দেখা দিয়েছে ভারতের সিকিম আর নেপাল সীমান্তে অবস্থিত পৃথিবীর তৃতীয় পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। চোখ জুড়ানো সৌন্দর্য মেলে ধরে কাঞ্চন যেন দুই হাত বাড়িয়ে ডাকছে প্রকৃতিপ্রেমীদের।    স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৬টা থেকে জেলার বিভিন্ন স্থান থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার। তবে সবচেয়ে পরিষ্কার দেখা যাচ্ছে তেঁতুলিয়া ডাকবাংলো পিকনিক কর্নারের পাশে মহানন্দা নদীর তীর থেকে। প্রকৃতির এ অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তেঁতুলিয়ায় ছুটে আসছেন ভ্রমণপিপাসুরা।

০৬:৫২ পিএম, ১৪ অক্টোবর ২০২৬ বুধবার

বোদায় ১২০ বস্তা সার জব্দ

বোদায় ১২০ বস্তা সার জব্দ

পঞ্চগড়ের বোদায় অবৈধভাবে সরকারি সার পাচারের সময় ১২০ বস্তা ডিএপি সারসহ একটি মাহিন্দ্রা গাড়ি জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় জড়িত থাকার দায়ে নুরনবী এন্টারপ্রাইজ নামের এক সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তার ডিলারশিপ বাতিলের সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) রাতে বোদা উপজেলার সাতখামার এলাকায় অবস্থিত বিসিআইসি অনুমোদিত সার ডিলার নুরনবী এন্টারপ্রাইজের গোডাউন থেকে ১২০ বস্তা ড্যাপ সার একটি মাহিন্দ্রা গাড়িতে লোড করে পার্শ্ববর্তী আটোয়ারী উপজেলায় পাচার করা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে বোদা পৌরসখার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজাহান আলমসহ স্থানীয় এলাকাবাসী গাড়িটি আটক করেন। খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ও বোদা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারসহ গাড়িটি জব্দ করে উপজেলা কৃষি অফিস কার্যালয়ে নিয়ে যায়।

০৭:০১ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

বোদায় বদেশ্বরী মন্দিরে মহালয়া উৎসবে পুণ্যার্থীদের ঢল

বোদায় বদেশ্বরী মন্দিরে মহালয়া উৎসবে পুণ্যার্থীদের ঢল

পঞ্চগড়ের বোদা উপজেলার বদেশ্বরী মন্দিরে মহালয়া উপলক্ষে তীর্থস্নান ও পূজার্চনার আয়োজন করা হয়েছে। প্রতি বছর মহালয়া উপলক্ষে করতোয়া নদী পার হয়েই বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পুণ্যার্থী যোগ দেন ঐতিহাসিক বদেশ্বরী মন্দিরের পূজা উৎসবে। এ বছরও চলছে মহালয়া উপলক্ষে বদেশ্বরী মন্দিরে ভক্তদের আনাগোনা। শনিবার (১০ অক্টোবর) সূর্যোদয়ের পর থেকেই আশপাশের এলাকা এবং দেশের বিভিন্ন স্থান থেকে আগত পুণ্যার্থীদের পদচারণায় মুখরিত হতে থাকে করতোয়ার আউলিয়া ঘাট থেকে মন্দির পর্যন্ত পুরো এলাকা। ভক্তরা জানান, হিন্দু পুরানে উল্ল্যেখিত ৫১ পীঠের অন্যতম এ বদেশ্বরী শক্তিপীঠ ধাম। ভক্তরা তাদের পরলোকগত মা-বাবাসহ পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় মাথা মুণ্ডন করে তর্পনাদি ও গঙ্গাস্নান সেরে সমবেত হন মন্দির প্রাঙ্গণে। সেখানে পূজার্চনা ও মন্দির পরিক্রমায় নামে হাজার হাজার ভক্তদের ঢল। উৎসব উপলক্ষে থাকে মাতৃপূজা, চন্ডীপাঠ, গীতাপাঠ, ধর্মসভা, মাতৃবন্দনা ও প্রার্থনা সঙ্গীতের আয়োজন। উৎসবে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা। নিরাপত্তাসহ সার্বিক ব্যাবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন ভক্তরা।

০৮:১৩ পিএম, ১০ অক্টোবর ২০২৬ শনিবার

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বোদায় আলোচনা সভা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বোদায় আলোচনা সভা

শিক্ষকের পাশে থাকুন, পেশা সুরক্ষায়-মর্যাদা বৃদ্বিতে এবং ভবিষৎ রুপায়নে ৬০ বছর এ প্রত্যয়কে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে পঞ্চগড়ের বোদায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং গণস্বাক্ষরতা অভিযান ও বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালি হয়। র‌্যালি বোদা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা হয়।

০৯:১৫ পিএম, ৫ অক্টোবর ২০২৬ সোমবার

এক স্কুলেই ৩৭ বছর, শিক্ষককে রাজকীয় বিদায়

এক স্কুলেই ৩৭ বছর, শিক্ষককে রাজকীয় বিদায়

দীর্ঘ ৩৭ বছর আগে যে আঙিনায় তরুণ শিক্ষক হিসেবে পা রেখেছিলেন, সেখান থেকেই বিদায় নিলেন এক জীবন্ত কিংবদন্তি হয়ে। পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এএসএম ওবায়দুল্লাহ চৌধুরী তার বর্ণাঢ্য কর্মজীবনের ইতি টানলেন। রাজকীয় সংবর্ধনার মধ্য দিয়ে তাকে বিদায় জানানো হলো। অবসরে যাওয়ার দিন তাকে প্রাইভেটকারে চড়িয়ে সসম্মানে বাড়িতে পৌঁছে দিয়ে এক অনন্য নজির সৃষ্টি করেছেন স্কুলের সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসী। ১৯৯০ সালে মরহুম আব্দুস সামাদের হাত ধরে যখন বোয়ালমারী স্কুলটি প্রতিষ্ঠিত হয়, তখনই সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন ওবায়দুল্লাহ চৌধুরী। সে থেকে ২০২৬ সালের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘ ৩৭ বছর তিনি একই প্রতিষ্ঠানে কখনও শিক্ষক, কখনও অভিভাবক, আবার কখনও পথপ্রদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার হাত ধরে হাজারও শিক্ষার্থী আজ বিভিন্নভাবে প্রতিষ্ঠিত। দীর্ঘ এ সময়ে তিনি স্কুলটিকে শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, নিজের ঘর-সংসার হিসেবে আগলে রেখেছিলেন।

০৯:০৫ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

পঞ্চগড়ে ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাই, প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাই, প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া এলাকায় ক্বারী মো. আব্দুর রউফ মুন্সি নামে এক ব্যবসায়ীকে মারধর করে ৫ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই করা হয়েছে।এখানেই থেমে থাকেনি দূর্বৃত্তরা। তারা নারী দিয়ে সাজানো ভিডিওর মাধ্যমে ব্ল্যাকমেইল করে আরও ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী। জঘন্য এ ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কের তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের মাগুরমারি চৌরাস্তা বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।

০৩:৫৮ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

তেঁতুলিয়া প্রেসক্লাবের সভাপতি সোহরাব, সম্পাদক মোবারক

তেঁতুলিয়া প্রেসক্লাবের সভাপতি সোহরাব, সম্পাদক মোবারক

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন তেঁতুলিয়া প্রেসক্লাবের দুই বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক দিনকালের প্রতিনিধি সোহরাব আলীকে সভাপতি এবং দৈনিক কালবেলার প্রতিনিধি মোবারক হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তেঁতুলিয়া প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক ইনকিলাবের প্রতিনিধি তরিকুল ইসলাম।

০৫:২৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার পরামর্শ পানিসম্পদ প্রতিমন্ত্রীর

শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার পরামর্শ পানিসম্পদ প্রতিমন্ত্রীর

দেশে বর্তমানে ভাল মানুষের বড়ই অভাব, তোমাদের বড় হয়ে ভালো মানুষ হতে হবে। সবসময় সত্য কথা বলা এবং অন্যায় থেকে দূরে থাকা। শিক্ষক, বাবা-মা ও বয়জেষ্ঠদের শ্রদ্ধা ও সম্মান করা এবং ছোটদের স্নেহ ও ভালোবাসা। শনিবার (২৯ আগষ্ট) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বোদা উপজেলা ছাত্রদলের আয়োজনে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি এসব কথা বলেন।

০৮:১৬ পিএম, ২৯ আগস্ট ২০২৬ শনিবার

বোদা সীমান্তে অবৈধ ভারতীয় গরু জব্দ

বোদা সীমান্তে অবৈধ ভারতীয় গরু জব্দ

পঞ্চগড় সীমান্তে একটি ভারতীয় গরু আটক করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)। বোদা উপজেলার বেরুবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গরুটি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। সোমবার (০৩ আগস্ট) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় ৫৬ বিজিবি। বিজিবি সূত্র জানায়, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় চোরাচালান দমন ও অবৈধ অনুপ্রবেশ রোধে নিয়মিত নজরদারি চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় রোববার (০১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মালকাডাঙ্গা বিওপির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে।

০৪:৫৪ পিএম, ৩ আগস্ট ২০২৬ সোমবার

পঞ্চগড়ে কৃষকদের কৃষি ঋণ মওকুফের সনদপত্র বিতরণ

পঞ্চগড়ে কৃষকদের কৃষি ঋণ মওকুফের সনদপত্র বিতরণ

কৃষকেরা যাতে নির্বিঘ্নে কৃষিকাজ করতে পারেন এ জন্য কাজ করে যাচ্ছে তারেক রহমানের সরকার।  তারই ধারাবাহিকতায় পঞ্চগড়ের বোদা উপজেলায় কৃষি ঋণ মওকুফ বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। রোববার (১৯ জুলাই) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা মডেল পাইলট সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে কৃষি ঋণ মওকুফ সনদপত্র প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক উন্নত হলে দেশের উন্নতি হবে, কৃষক স্বাবলম্বী হলে দেশ স্বাবলম্বী হবে। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার।

০৯:২৪ পিএম, ১৯ জুলাই ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement