Apan Desh | আপন দেশ

পঞ্চগড় প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মেয়র প্রার্থীর মতবিনিময়

পঞ্চগড় প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২২:১২, ১৪ মার্চ ২০২৬

পঞ্চগড় প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মেয়র প্রার্থীর মতবিনিময়

ছবি: আপন দেশ

মুসলিমদের সবচেয়ে বড়ো উৎসব হলো  ঈদুল ফিতর।পুরো মাস জুড়ে রমজানের সিয়াম সাধনা ও আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য ব্যস্ত সময় পার করেন ধর্মপ্রাণ মুসলমানরা। আর এ পবিত্র মাহে রমজানে পঞ্চগড় পৌরসভার মেয়র পদ প্রার্থী হিসেবে সর্বপ্রথম প্রচারণার অংশ হিসেবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিল করেছেন  হায়াতুন আলম।

শনিবার (১৪ মার্চ)পঞ্চগড় প্রেসক্লাব হল রুমে ইফতারের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আলোচনা সভায় মেয়র পদ প্রার্থী হায়াতুন আলম বলেন, আমরা প্রথম শ্রেণির পৌরসভার বাসিন্দা হলেও প্রথম শ্রেণির সেবা থেকে বঞ্চিত। বর্ষাকাল আসলেই ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশার কারণে পানিবন্দি হয়ে পড়ে কয়েকটি পাড়া। অবহেলিত পৌরসভাকে আধুনিক পৌরসভায় রুপান্তর করে পৌরবাসিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। পৌরবাসির কাছে মেয়র প্রার্থী হায়াতুন আলম দোয়া চেয়েছেন।  

আরও পড়ুন<<>>১০ বছর আগে হত্যা, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

মতবিনিময় ও ইফতার মাহফিলে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা  উপস্থিত ছিলেন। পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরানে'র সঞ্চালনায় বক্তব্য রাখেন পঞ্চগড় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বিজয় টেলিভিশনের পঞ্চগড় প্রতিনিধি মো.ইনসান সাগরেদ,পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশন পঞ্চগড় প্রতিনিধি মোশারফ হোসেন, ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পঞ্চগড় প্রেসক্লাবে'র উপদেষ্টা মো শহিদুল ইসলাম (শহীদ) প্রেসক্লাবে'র সাবেক সভাপতি শফিকুল আলম, প্রেসক্লাবে'র সহ সভাপতি শামসুদ্দিন চৌধুরী(কালাম), প্রেসক্লাবে'র উপদেষ্টা এ হোসেন রায়হান প্রমুখ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে  বিশেষ মোনাজাত পরিচালনা করেন রাজনগর মসজিদের খতিব হাফেজ মীর মোর্শেদ তুহিন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়