Apan Desh | আপন দেশ

পেঁয়াজ

রাজবাড়ীতে পেঁয়াজের উৎপাদন বাড়ানোর উদ্যোগ কৃষি বিভাগের

রাজবাড়ীতে পেঁয়াজের উৎপাদন বাড়ানোর উদ্যোগ কৃষি বিভাগের

পেঁয়াজের আমদানি নির্ভরতা কমাতে এবং ঘাটতি মেটাতে দেশে পেঁয়াজের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। এরই ধারাবাহিকতায় রাজবাড়ীতে চলতি মৌসুমে আবাদ সম্প্রসারণ ও উৎপাদন বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। জেলাটি পেঁয়াজ উৎপাদনে দেশের তৃতীয় অবস্থানে রয়েছে। জেলার পাঁচ উপজেলায় হালি, মুড়িকাটা ও কদম পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার ৯শ’ ৩২ হেক্টর জমি। কৃষকদের পেঁয়াজ চাষে উৎসাহিত করতে বিনামূল্যে বীজ, সার ও প্রণোদনা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারি-মার্চে শুরু হবে হালি পেঁয়াজের চাষ। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় আগাম মুড়িকাটা পেঁয়াজের আবাদ শুরু হয়েছে।

০৭:১৬ পিএম, ২৬ অক্টোবর ২০২৬ সোমবার

ঈদের আগে মুরগি-মাংস-মসলার দাম বৃদ্ধি

ঈদের আগে মুরগি-মাংস-মসলার দাম বৃদ্ধি

শেষ দশকের শেষ প্রান্তে চলে এসেছে পবিত্র রমজান মাস। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর দুয়ারে দাড়িয়ে ঈদুল ফিতর। এটি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ দিন হিংসা-বিদ্বেষ ভুলে যায় মানুষ। ঈদের আনন্দ-চেতনার ছোঁয়া মানবিকতা জাগ্রত করে। কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর ব্যবসায়ীরা ঈদকে টার্গেট করে অতিরিক্ত মুনাফার লোভে। মানুষের চাহিদাকে পুঁজি করে পণ্যের দাম বাড়িয়ে দেয়। এবারও তার ব্যাতিক্রম হয়নি। আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে মুরগি, গরু, খাসি ও মসলার দাম বাড়িয়ে দিয়েছে। তবে স্থিতিশীল রয়েছে তেল, চিনি, পোলাওয়ের চাল, সেমাই, সবজি ও মাছের বাজার। 

১২:২৮ পিএম, ২৮ মার্চ ২০২৫ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement