Apan Desh | আপন দেশ

সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০৯:৫৯, ৮ আগস্ট ২০২৬

আপডেট: ১২:১৪, ৮ আগস্ট ২০২৬

সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী

ছবি : আপন দেশ

ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান, সে উদ্যোগ নেয়া হচ্ছে। এমনটিই জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

শনিবার (০৮ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, দেশের প্রান্তিক কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান, সে জন্য ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে। 

তিনি বলেন, কৃষকের স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

মজুদদারদের সতর্ক করে তিনি বলেন, মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাই ভেবে মজুদ কইরেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়