Apan Desh | আপন দেশ

নড়াইল জেলা

সড়ক দূর্ঘটনায় নড়াইলের সাংবাদিক কাজী আশরাফ নিহত

সড়ক দূর্ঘটনায় নড়াইলের সাংবাদিক কাজী আশরাফ নিহত

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নড়াইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী আশরাফ (৪৫) নিহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় খুলনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা মাহমুদুল হাসান অনিক আহত হয়েছেন। নিহত কাজী আশরাফ নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে। তিনি নড়াইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি এবং  দৈনিক করতোয়া পত্রিকার লোহাগড়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

০৪:৩২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৬ রোববার

নড়াইলে বলৎকারের মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে বলৎকারের মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে মাদরাসা ছাত্রকে বলৎকারের মামলায় শিক্ষক মেরাজ আলী মিরাজকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া ৩ লাখ টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মিরাজ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কালিয়া বকরী রুদ্রপুর গ্রামের আমানুল্লাহ হকের ছেলে। সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আজিবুর রহমান আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণাার সময় সাজাপ্রাপ্ত আসামী মিরাজ আদালতে উপস্থিত ছিলেন। এ সময় তাকে বিমর্ষ দেখা যায়। 

০৫:৫০ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

শিশুকে বলৎকারের ঘটনায় মাদরাসা শিক্ষক গ্রেফতার

শিশুকে বলৎকারের ঘটনায় মাদরাসা শিক্ষক গ্রেফতার

নড়াইল পৌরসভাধীন ডুমুরতলা এলাকার তাফসীর উদ্দিন হাফেজিয়া মাদরাসার ছেলে শিশুকে (৮) বলৎকারের অভিযোগে শিক্ষক মাহবুবুর রহমানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (০৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুর জেলার গাছা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাহবুবুর নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি তাফসীর উদ্দিন হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক। এদিকে, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শুক্রবার (০৫ সেপ্টেম্বর) নড়াইল সদর থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

০৭:২২ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৬ রোববার

শিশু ধর্ষণের পর হত্যা, দুই দিনের রিমান্ডে অভিযুক্ত রবিউল

শিশু ধর্ষণের পর হত্যা, দুই দিনের রিমান্ডে অভিযুক্ত রবিউল

নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া জান্নাতিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় অভিযুক্ত রবিউল সিকদার রবির (৩৫) দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২২ জুলাই) সকাল থেকে তার দুইদিনের রিমান্ড শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার পুলিশ আসামি রবির বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন করলে সদর আমলী আদালতের বিচারক মারুফ হাসান দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। এ মামলার একমাত্র আসামি রবিকে জিজ্ঞাসাবাদের জন্য কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার সকালে নড়াইল সদর থানায় আনা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

০৭:১৬ পিএম, ২২ জুলাই ২০২৬ বুধবার

নড়াইলে মৎসঘের মালিককে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

নড়াইলে মৎসঘের মালিককে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদি ইউনিয়নের জালালসী গ্রামের মৃত ইউসুফ মোল্যার ছেলে নুর জালাল মোল্যা (৬৫)-কে কুপিয়ে আহত করেছে দূর্বৃত্তরা। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল, নগদ টাকা ও স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়া হয়। ঘটনার পর মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। ভুক্তভোগী নুর জালাল মোল্যা জানান, এ ঘটনায় তিনি একই ইউনিয়নের বারইপাড়া গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে মো. আশিক হোসেন, নুর মিয়ার ছেলে মো. রাজু মুসল্লী এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে লোহাগড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

০৬:২৪ পিএম, ১৮ জুলাই ২০২৬ শনিবার

বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, স্বামীর মরদেহের সঙ্গে স্ত্রীর মৃত্যু

বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, স্বামীর মরদেহের সঙ্গে স্ত্রীর মৃত্যু

ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ঘটানা ঘটে। এতে ঘটনাস্থালেই প্রাণ হারান সঙ্গে থাকা স্ত্রী। বুধবার (০৩ জুন) নড়াইল-ঢাকা মহাসড়কের বাদশার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে এক ব্যক্তির মরদেহ নিয়ে নড়াইলের দিকে আসছিল। অ্যাম্বুলেন্সে মৃতের স্ত্রীসহ পরিবারের সদস্যরা ছিলেন। পথিমধ্যে লোহাগড়ার বাদশার গ্যারেজ নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। ​ভয়াবহ এ সংঘর্ষে  অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান স্বামীর মরদেহের সঙ্গে ফিরতে থাকা হতভাগ্য স্ত্রী।

০৪:৩৬ পিএম, ৩ জুন ২০২৬ বুধবার

নড়াইলে ধান সংগ্রহে ৮১২ জন কৃষক নির্বাচিত

নড়াইলে ধান সংগ্রহে ৮১২ জন কৃষক নির্বাচিত

নড়াইল সদর উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৬ উপলক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে ৮১২ জন কৃষক নির্বাচন করা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলনকক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়। উপজেলা খাদ্য বিভাগ জানায়, চলতি মৌসুমে নড়াইল সদর উপজেলায় ২ হাজার ৪৩০ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে নির্বাচিত কৃষকদের কাছ থেকে জনপ্রতি সর্বোচ্চ ৩ মেট্রিক টন করে ধান সংগ্রহ করা হবে।

০৮:৫৯ পিএম, ২১ মে ২০২৬ বৃহস্পতিবার

টলি-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

টলি-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

নড়াইলে টলি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (১৮ মে) সকাল ১১টার দিকে সদর উপজেলার কালনা–নড়াইল সড়কের তালতলা ঘোষবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে নড়াইল সদরের তালতলা এলাকায় একটি টলি ও পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং চারজন গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়।

০৬:৫৮ পিএম, ১৮ মে ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement