ছবি: আপন দেশ
নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা বিএনপির আয়োজনে চৌরাস্তায় দলীয় কার্যালয়ের সামনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় দলীয় পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভা। চৌরাস্তা থেকে র্যালী শুরু করে পুরাতন বাসটার্মিনালে এসে শেষ হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-০১ আসেনর এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু।
আরও পড়ুন<<>>নাটোরে রেললাইন ভেঙে যাওয়ায় যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল
এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মোস্তফা কামাল মোস্ত, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জুলফিকার আলী, সাবেক যগ্ম-সম্পাদক আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভী জর্জ প্রমূখ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































