Apan Desh | আপন দেশ

নড়াইলে দুই মিষ্টির দোকানে ৭ হাজার টাকা জরিমানা

নড়াইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:১৪, ২৫ আগস্ট ২০২৬

নড়াইলে দুই মিষ্টির দোকানে ৭ হাজার টাকা জরিমানা

ছবি: আপন দেশ

নড়াইল শহরে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে দুই মিষ্টির দোকানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে রূপগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। 

আরও পড়ুন<<>>লাইসেন্স ছাড়া মাংস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

অভিযানকালে রূপগঞ্জ বাজারের মেসার্স নড়াইল মিষ্টান্ন ভাণ্ডার ও মেসার্স নিউ দাদাভাই মিষ্টান্ন ভাণ্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিক্রি, ওজনে কম দেয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পক্ষ থেকে ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং সঠিক ওজন ও মান নিশ্চিত করে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়