Apan Desh | আপন দেশ

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত

নড়াইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:০৩, ১২ মে ২০২৬

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত

ছবি: আপন দেশ

নড়াইলে বিপুল উৎসাহ-উদ্দীপনায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় "আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজনে নার্সদের ক্ষমতায়ান,।

দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার (১২ মে) সকালে নড়াইল সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, নার্সরা হলেন স্বাস্থ্যসেবার মেরুদণ্ড। তাদের নিরলস পরিশ্রম আর মমতাময় সেবার কারণেই রোগীরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। বর্তমান সময়ে স্বাস্থ্য খাতের আধুনিকায়নে নার্সদের ভূমিকা অপরিসীম। 

আরও পড়ুন<<>>তিস্তার ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং, স্বস্তি স্থানীয়দের

অনুষ্ঠানে নড়াইল-২ আসনে সংসদ আতাউর রহমান বাচ্চু,হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গাফফার, ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক জয়া রানি চক্রবর্তী , বাংলাদেশ নার্স অ্যাসোসিয়েশন নড়াইলের সভাপতি মোসাম্মাদ শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক মুজিদা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী স্মরণে এ দিবসটি পালন করা হয়। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান আ.লীগের সাবেক এমপি গ্রেফতার ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু চীনা বিনিয়োগ বাড়লে বাণিজ্য ঘাটতি কমবে: বাণিজ্যমন্ত্রী এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি দেশজুড়ে বৃষ্টির আভাস, ৩ জেলায় বইছে তাপপ্রবাহ রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিহত ২ কোন ম্যাচ না জিতেও নকআউটে কেপ ভার্দে দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ সেরা ফ্রান্স রাজধানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত ইরানে আবারও ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র