ছবি : আপন দেশ
নড়াইলে আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্রমাগত হুমকির বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে শহরের আলাদাতপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার সদস্য সচিব আমিরুল ইসলাম রানা অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পর থেকে পরাজিত শক্তি আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। বিষয়টি নড়াইল জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বারবার জানানোর পরও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। প্রশাসনের এ নিষ্ক্রিয়তায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে আইনশৃঙ্খলা বজায় রাখাসহ হুমকিদাতাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
আরও পড়ুন<<>>শ্রীপুরে ভূমি অফিসে কমছে জনভোগান্তি
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল সদর উপজেলার সদস্য সচিব আহসান হাবীব, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নড়াইল জেলার যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































