ছবি: আপন দেশ
নড়াইল সদর উপজেলায় পাঁচ বছরের কন্যা শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত রবিউল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে যানাগেছে, সকাল ৮ টার দিকে অভিযুক্ত রবিউল দত্তপাড়া এলাকা দিয়ে পায়ে হেটে বাড়ি দিক যাচ্ছিলেন। এসময় স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর নড়াইলবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিল মানববন্ধন হয়। মানববন্ধনকারীরা শিশু কন্যা ধর্ষনের পর হত্যার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। এক পর্যায়ে পুলিশের গাড়িতে আসামি নেয়ার পথে বাধা দেয়। এসময় বিক্ষোভ মিছিল সমাবেশে থেকে পুলিশকে উদ্দেশ্য করে ভূয়া ভূয়া শ্লোগান দেয়।
আরও পড়ুন<<>>রাজশাহীতে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ
এর পর বেলা ১২ টায় সংবাদ সম্মেলন করে নড়াইল পুলিশ সুপার কার্যালয়। সেখান উপস্থিত ছিলেন, খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান।
উল্লেখ্যা, নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ওই শিশুটি বিকাল ৫ টার দিকে নিখোঁজ হয়। নিখোঁজের পর পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে একই গ্রামের রবিউল ইসলামের বাড়ির ঘরের ভিতরে কাঁতা দিয়ে ডাকা অচেতন অবস্থায় তারা শিশুটিকে দেখতে পান। এ সময় তাদের চিৎকারে স্থানীয় দ্রুত ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































