Apan Desh | আপন দেশ

হাজিরা দিতে অস্ত্র হাতে আদালতে, আটক ১১

নড়াইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩৮, ২০ সেপ্টেম্বর ২০২৬

হাজিরা দিতে অস্ত্র হাতে আদালতে, আটক ১১

ছবি: আপন দেশ

দেশীয় অস্ত্রসহ নড়াইল জেলা আদালতে মামলার হাজিরা দিতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন ১১ জন।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে আদালতে এক আইনজীবীর চেম্বার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের এসকেন্দার শেখ (৫৫), আমিনুর শিকদার (৫৬), হাফেজ শেখ (২৫), তৈয়েবুর রহমান (৫৫), সেকেন্দার আলী (৪৫), হাসানুর রহমান (৫৫), রিয়াজুল শিকদার (২২), আরিফুল শেখ (২২), তারেখ শেখ (৩২), জুলফিকার মোল্যা (৪৫) ও শরিফুল মোল্যা (৪০)।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মারামারির মামলায় হাজিরা দিতে এসে আটক ব্যক্তিরা আদালত চত্বরের এক আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন। 

আরও পড়ুন<<>>আ.লীগ সমর্থকের বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার

গোপন সংবাদ পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় দেশীয় অস্ত্রসহ তাদের আটক করে পুলিশ। তাদের কাছ থেকে রামদা, চাপাতি ও দাসহ ১২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সদর থানার ওসি রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ত্রসহ আটকের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আদালত এলাকায় অস্ত্র নিয়ে আসার পেছনে অন্য কোনো কারণ আছে কি না তদন্ত করছে পুলিশ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়