Apan Desh | আপন দেশ

নড়াইলে স্বেচ্ছাসেবক দলের আনন্দ র‍্যালি

নড়াইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:৩১, ১৯ আগস্ট ২০২৬

নড়াইলে স্বেচ্ছাসেবক দলের আনন্দ র‍্যালি

ছবি: আপন দেশ

৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইলে আনন্দ র‍্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে নড়াইল জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মঞ্জুরুল সাঈদ বাবুর সভাপতিত্বে এবং সদস্য সচিব আরিফুজ্জামান মিলনের সার্বিক তত্ত্বাবধানে র‍্যালিতে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক এবাদত হোসেন মিনা, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান সোহাগ।

এ ছাড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার মশিয়ার রহমান, সদস্য সচিব তরিকুল ইসলাম সোহাগ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, জেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান সনিসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র‍্যালিতে অংশ নেন। 

আরও পড়ুন<<>>নৌযান শুমারি উপলক্ষে বাগেরহাটে র‌্যালি

এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মঞ্জুরুল সাঈদ বাবু বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও ইমামদের বেতনসহ যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার পরিচালনায় দূরদর্শিতার প্রশংসা করেন এবং এ ধারাবাহিকতা ধরে রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

এদিকে, স্বেচ্ছাসেবক দলের আনন্দ র‍্যালিতে যোগ দিতে তুলারামপুর ইউনিয়ন থেকে আসা কয়েকটি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। এতে ১০-১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে নেতাকর্মীরা নড়াইল সদর হাসপাতালে ছুটে যান।

আহতদের দেখতে হাসপাতালে যান জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মঞ্জুরুল সাঈদ বাবু ও সদস্য সচিব আরিফুজ্জামান মিলন। তারা আহতদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়