Apan Desh | আপন দেশ

আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে তরুণরা: হাসনাত

নড়াইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২২:০০, ২৫ জুলাই ২০২৬

আপডেট: ২২:০১, ২৫ জুলাই ২০২৬

আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে তরুণরা: হাসনাত

ছবি: আপন দেশ

তরুণদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। জুলাই সনদের আলোকে আমরা প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই।

শনিবার (২৫ জুলাই) বিকেলে নড়াইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ।

সভায় সভাপতিত্ব করেন এনসিপির জেলা কমিটির আহবায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলাম। এ পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এনসিপির যুগ্ম মূখ্য সংগঠক ও সংরক্ষিত নারী আসনের এমপি ডা.মাহমুদা মিতু, যুগ্ম আহবায়ক আলী হাসান জুনায়েদ, সরোয়ার তুষার প্রমূখ। সঞ্চালনা করেন জুলাইযোদ্ধা আব্দুর রহমান মেহেদী। 

আরও পড়ুন<<>>আরডিএ উদ্ভাবিত সবুজ প্রযুক্তি প্রদর্শনীতে মির্জা ফখরুল

সভায় বক্তারা বলেন, এক সময় যারা বলতো শেখ হাসিনা পালায় না, আওয়ামী লীগ পালায় না সেই শেখ হাসিনা, সেই আওয়ামী লীগ পালিয়ে প্রতিবেশী দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। দেশে আসলে তাদের বিচারের সম্মূখীন হতেই হবে। কোনো এক গায়েবী গুহা থেকে হুংকার দিয়ে আমাদের ভয় দেখাতে পারবেন না। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের