Apan Desh | আপন দেশ

টলি-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

নড়াইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫৮, ১৮ মে ২০২৬

টলি-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

ছবি: আপন দেশ

নড়াইলে টলি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। 

সোমবার (১৮ মে) সকাল ১১টার দিকে সদর উপজেলার কালনা–নড়াইল সড়কের তালতলা ঘোষবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে নড়াইল সদরের তালতলা এলাকায় একটি টলি ও পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং চারজন গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। 

আরও পড়ুন<<>>গাইবান্ধায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

নড়াইল হাইওয়ে থানার এসআই মো. কামরুল জানান, নিহতের নাম মনজুরুল ইসলাম বাবু। তিনি সাতক্ষীরার গোয়াল বাথান গ্রামের হাসেম আলীর ছেলে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়