Apan Desh | আপন দেশ

জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে নড়াইলে গণমিছিল

নড়াইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪৮, ৪ জুলাই ২০২৬

আপডেট: ২০:০০, ৪ জুলাই ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে নড়াইলে গণমিছিল

ছবি: আপন দেশ

জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে নড়াইলে সমাবেশ ও গণমিছিল হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (০৪ জুলাই) বিকেল ৪ টায় নড়াইল পৌরসভার পুরাতন বাস টার্মিনালের মুক্তমঞ্চে একটি সমাবেশ হয়। সমাবেশ শেষে গণমিছিল করা হয়। মিছিলটি পুরাতন বাস টার্মিনাল থেকে শুরু হয়ে রুপগঞ্জ বাজার মুচিরপোল এলাকা ঘুরে সমাবেশ স্থলে এসে শেষ হয়।

প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের এমপি ও জেলা জামায়াতে ইসলামীর আমীর আতাউর রহমান বাচ্চু। 

আরও পড়ুন<<>>বাগেরহাটে খাল পুনরুদ্ধারে মাঠে এমপি-জেলা প্রশাসক

এছাড়াও উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা আমীর মাওলানা হাদিউজ্জামান, কালিয়া উপজেলা আমীর মাওলানা তরিকুল ইসলাম, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল্লাহ আল আমিন, পৌর আমীর জাকির হোসেনসহ নড়াইল জেলা  জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

সমাবেশ ও গণমিছিল থেকে অনতি বিলম্বে জুলাই সনদ পরিপূর্ণ বাস্তবায়নের দাবী জানানো হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়