Apan Desh | আপন দেশ

নড়াইলে ধান সংগ্রহে ৮১২ জন কৃষক নির্বাচিত

নড়াইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৯, ২১ মে ২০২৬

নড়াইলে ধান সংগ্রহে ৮১২ জন কৃষক নির্বাচিত

ছবি: আপন দেশ

নড়াইল সদর উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৬ উপলক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে ৮১২ জন কৃষক নির্বাচন করা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলনকক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়।

উপজেলা খাদ্য বিভাগ জানায়, চলতি মৌসুমে নড়াইল সদর উপজেলায় ২ হাজার ৪৩০ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে নির্বাচিত কৃষকদের কাছ থেকে জনপ্রতি সর্বোচ্চ ৩ মেট্রিক টন করে ধান সংগ্রহ করা হবে।

এদিকে তালিকাভুক্ত মিল মালিকদের কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে সিদ্ধ চাল এবং ৪৮ টাকা কেজি দরে আতপ চাল সংগ্রহ করা হবে। সংগ্রহ অভিযান চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। 

আরও পড়ুন<<<>>ফুলছড়িতে উদাখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোন্দকার তাজউদ্দিন আহমেদসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা জানান, উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করায় কোনো ধরনের স্বজনপ্রীতি বা মধ্যস্বত্বভোগীর সুযোগ নেই। এতে প্রকৃত কৃষকরা সরাসরি সরকারিভাবে ন্যায্যমূল্যে ধান বিক্রির সুযোগ পাবে।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়