Apan Desh | আপন দেশ

বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, স্বামীর মরদেহের সঙ্গে স্ত্রীর মৃত্যু

নড়াইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৬, ৩ জুন ২০২৬

বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, স্বামীর মরদেহের সঙ্গে স্ত্রীর মৃত্যু

ছবি: আপন দেশ

ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ঘটানা ঘটে। এতে ঘটনাস্থালেই প্রাণ হারান সঙ্গে থাকা স্ত্রী।

বুধবার (০৩ জুন) নড়াইল-ঢাকা মহাসড়কের বাদশার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে এক ব্যক্তির মরদেহ নিয়ে নড়াইলের দিকে আসছিল। অ্যাম্বুলেন্সে মৃতের স্ত্রীসহ পরিবারের সদস্যরা ছিলেন। পথিমধ্যে লোহাগড়ার বাদশার গ্যারেজ নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। ​ভয়াবহ এ সংঘর্ষে  অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান স্বামীর মরদেহের সঙ্গে ফিরতে থাকা হতভাগ্য স্ত্রী। 

আরও পড়ুন<<>>ল্যাম্পি স্কিন ডিজিজ সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি কার্যক্রম অনুষ্ঠিত

​এই ঘটনার পর হাইওয়ে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা আরও কয়েকজন আরোহী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​একই দিনে, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের স্বামী ও স্ত্রীর এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ দুর্ঘটনা কবলিত যান দুটিকে জব্দ করেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়