ছবি : আপন দেশ
নড়াইল সদর উপজেলায় ফুটবল খেলা কেন্দ্র করে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা হত্যা করা হয়েছে। শুক্রবার (০৩ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে সদর উপজেলার মহারাগ গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার (ওসি) অজয় কুমার কুন্ডু।
নিহতের নাম মোস্তফা কাজি (৬৫)। উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের পলাইডাঙ্গা গ্রামের মৃত আলমাস কাজির ছেলে।
জানা গেছে, নিহত মোস্তফা কাজি কয়েক বছর আগে পলাইডাঙ্গা গ্রাম থেকে একই ইউনিয়নের মহারাগ গ্রামে বাড়ি করে স্থায়ী ভাবে বসবাস করতেন।
স্বজন ও পুলিশ সুত্রে জানা গেছে, গত সোমবার (২৯ জুন) বিকেলে ভদ্রবিলা বাজার সংলগ্ন প্রাইমারী স্কুল মাঠে বাচ্চাদের ফুটবল খেলাকে কেন্দ্র দুই গ্রামের বাচ্চারা মারামারি করে। এর জের ধরে শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে মোস্তফা কাজি ভদ্রবিলা বাজারে আসার পথে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে এলাকাবাসী ও স্বজনরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন <<>> খারজানি চরে ঝড় দুর্গত পরিবারের পাশে জিইউকে
এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু বলেন, এলাকার পরিবেশ নিয়ন্ত্রণ রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































