Apan Desh | আপন দেশ

জামায়াত

ফ্যাসিবাদ-জামায়াতের বক্তব্যের মধ্যে পার্থক্য নেই: পানি সম্পদমন্ত্রী

ফ্যাসিবাদ-জামায়াতের বক্তব্যের মধ্যে পার্থক্য নেই: পানি সম্পদমন্ত্রী

পলাতক ফ্যাসিস্ট ও জামায়াতসহ তাদের জোটের নেতৃবৃন্দের বক্তব্যের মধ্যে কোন প্রার্থক্য নেই বলে মন্তব্য করেছেন পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতসহ ১১ দলীয় জোটের লংমার্চে যুবদল ও ছাত্রদলের প্রতি অশালীন বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, জামায়াতেরে আমীর সাহেবের নেতৃত্বে এসব অশালিন বক্তব্য দেয়া হয়েছে। যা শিষ্টচার ও বিবর্জিত।  

০৭:৩১ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

ঢাকায় লংমার্চে চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমীর

ঢাকায় লংমার্চে চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমীর

বর্তমান সরকার জনগণকে যে কথা দিয়েছিল সে কথা রাখেনি। তাই দাবি আদায়ের প্রস্তুতি নিন। এরপর ঢাকায় লংমার্চ হবে। ঢাকায় যেতে প্রয়োজনে চিড়া মুড়ি নিয়ে যাব। চিড়ামুড়ি নিয়ে আপনারাও চলে আসবেন। দাবি আদায় করেই ফিরব। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (০৫ সেপ্টেম্বর) ১১ দলীয় জোটের লংমার্চে কুমিল্লার পদুয়ার বাজারে পথসভায় দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ১৯৯৪ সালে সিলেট ও কুমিল্লা বিভাগের দাবি উঠেছিল। কুমিল্লা বিভাগ হয়নি হয়েছে সিলেট। এরপর ফ্যাসিবাদ সরকার বলেছিল কুমিল্লায় বিভাগ হবে না। কারণ কুমিল্লায় খন্দকার মুশতাক আছে। এখন কেনো কুমিল্লা বিভাগ হবে না? কুমিল্লাবাসীর অপরাধ কী? কী কারণে একটি অঞ্চলকে বঞ্চিত করা হবে?

০৪:৪৭ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

মওদুদীর মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা

মওদুদীর মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা

জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা সাইয়্যেদ আবুল আ’লা মওদুদীর মতাদর্শের বিষয়ে সতর্ক থাকার আহবান জানিয়েছেন কওমি ঘরানার আলেম ও রাজনৈতিক দলের নেতারা। তাদের দাবি, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা-বিশ্বাসের বিষয়ে কোনো আপস করা যাবে না। কওমি ঘরানার দলগুলোকেও এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মাল্টিপারপাস হলে জাতীয় উলামা-মাশায়েখ কনভেনশনে বক্তারা এ কথা বলেন। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা-বিশ্বাস সংরক্ষণে গণসচেতনতা সৃষ্টি, হেযবুত তওহীদের কার্যক্রম নিষিদ্ধ করা এবং সংসদে পাস হওয়া শ্রম আইন বাতিলের দাবিতে ইমান আকিদা সংরক্ষণ কমিটি এ কনভেনশনের আয়োজন করে।

০৯:০৩ পিএম, ২৫ আগস্ট ২০২৬ মঙ্গলবার

জনগণের দাবি পৌঁছে দিতেই সচিবালয়ের সামনে এসেছি: জামায়াত আমীর 

জনগণের দাবি পৌঁছে দিতেই সচিবালয়ের সামনে এসেছি: জামায়াত আমীর 

জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় অভিমুখে পদযাত্রা করে ১১ দলীয় জোট। সচিবালয়ের সামনে পুলিশের বাধার মুখে পড়েছেন জোটের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ তাদের পদযাত্রায় বাধা দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। সচিবালয়ের সামনে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর বলেন, আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি। জনগণের দাবি জনপ্রতিনিধিদের কাছে পৌঁছে দিতেই সচিবালয়ের সামনে এসেছি।

০৫:৩৬ পিএম, ৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

জুলাইকে ভুলিয়ে দেয়ার অপচেষ্টা প্রতিরোধ করা হবে: জামায়াত আমীর

জুলাইকে ভুলিয়ে দেয়ার অপচেষ্টা প্রতিরোধ করা হবে: জামায়াত আমীর

জুলাই বিপ্লবের ইতিহাস বিকৃত বা জনগণকে তা ভুলিয়ে দেয়ার চেষ্টা হচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে এ অপচেষ্টা তছনছ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (০৪ আগস্ট) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জুলাই আন্দোলন শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমীর। ডা. শফিকুর রহমান বলেন, জুলাইকে ভুলিয়ে দেওয়ার কোনো উল্টো সংগ্রাম যদি শুরু হয়ে থাকে, তাহলে মহান আল্লাহর ওপর ভরসা করে বলছি, দেশবাসীকে সঙ্গে নিয়ে আমরা তা প্রতিহত করব।

০৪:৪৮ পিএম, ৪ আগস্ট ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement