Apan Desh | আপন দেশ

‘শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত’ 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২২:২৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

‘শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত’ 

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। তবে এ সরকারের অংশ হবে না জামায়াতে ইসলামী। শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমান ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

এ সময় দুই দলের প্রধানের মধ্যে কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা  জানতে চাইলে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহবান জানিয়েছি।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রেখে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে দুই দল। তারেক রহমান ও জামায়াত আমীরের এ সাক্ষাৎকার আগামীর রাজনীতিতে ইতিবাচক অবস্থা তৈরি করবে।  

আরও পড়ুন<<>>নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

ডা. তাহের বলেন, আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকবে, আগামী বাংলাদেশ গঠনে তা ভূমিকা রাখবে। নিজেদের মধ্যে ঝামেলা হলে ইতিবাচক আলোচনার মাধ্যমে তা সমাধান করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আলোচনা হয়েছে জানিয়ে তিনি আহবান জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিতে আগামী সরকার যাতে কাজ করে। জনগণের কল্যাণের ভূমিকা থাকলে তার প্রতিবাদ করার জন্যও তারা প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি। 

এর আগে সন্ধ্যা সাতটার দিকে জামায়াতে ইসলামীর বাসায় যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও দলের স্থায়ী কমিটির সদস্য এবং দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।  

অন্যদিকে জামায়াত আমীরের সঙ্গে ছিলেন দলের নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও দলের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জামায়াত আমীরের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত হবে: ইসি আনোয়ারুল মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতসহ আমন্ত্রণ পেল যেসব দেশ ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি নাইজেরিয়ায় প্রত্যন্ত গ্রামে হামলা, নিহত ৩২ স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন যেখানে আঘাত আসবে সেখানেই প্রতিরোধ : জামায়াত আমীর দেশ ছাড়ার বিষয়ে মুখ খুললেন ফয়েজ আহমদ তৈয়্যব তারেক রহমানকে ‘প্রকাশক ঐক্যের’ খোলা চিঠি বঙ্গভবনে নয়, নতুন মন্ত্রিসভার শপথ হবে অন্য জায়গায় যে কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসছেন না মোদি