ছবি : আপন দেশ
ফজরের নামাজের পর পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়েছেন জামায়াত আমীর ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় মূল বালিকা শাখাসংলগ্ন বাইতুন নূর মসজিদ এলাকায় পরিষ্কার কর্মসূচিতে অংশ নেন তিনি।
এ সময় জামায়াত আমীর বলেন, ‘আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। আমরা একটি পরিচ্ছন্ন দেশ গড়ব।’
তিনি আরও বলেন, ‘জুলাই না এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না, আমিও বিরোধী দলীয় প্রধান হতে পারতাম না। তাই আমাদের সবার উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা।’
কর্মসূচিতে দলটির ঢাকা মহানগর উত্তরের আমীর সেলিম উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ‘ক্লিন ঢাকা মহানগরী’ নামে কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ৬টা-১০টা পর্যন্ত মহানগর উত্তরের প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান চালানোর ঘোষণা দেয়া হয়।
আরও পড়ুন : প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ বন্ধের ঘোষণা
এসময় বিভিন্ন এলাকার মসজিদ, মাদরাসা, স্কুল, কলেজ ও বাজারের আশেপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































