Apan Desh | আপন দেশ

শহীদ মিনারে জামায়াতে ইসলামীর শ্রদ্ধা, যা বললেন ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৫২, ২১ ফেব্রুয়ারি ২০২৬

শহীদ মিনারে জামায়াতে ইসলামীর শ্রদ্ধা, যা বললেন ববি হাজ্জাজ

ছবি : আপন দেশ

প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াতে ইসলামীর শ্রদ্ধা জানানোয় সাধুবাদ জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ববি হাজ্জাজ বলেন, ‘প্রথমবার শহীদ মিনারে এসেছে, সেজন্য তাদের সাধুবাদ জানাই। সবাই ভুল বুঝতে পারে। ভুল যদি তারা মুছে ফেলে নতুন করে আবার শুরু করতে চায়, তাহলে সে শুরুর জন্য তাদের সাধুবাদ জানাই।’

তিনি বলেন, ‘এত বছর পর আমরা নির্বাচিত সরকারের অধীনে আজকে আমাদের শহীদদের শ্রদ্ধা জানাতে এলাম। এটা খুবই আনন্দের যে, আমি প্রথমে মন্ত্রিপরিষদের অংশ হয়ে শ্রদ্ধা জানিয়েছি, ফুল দিয়েছি। এরপর আমাদের দলের অংশ হয়ে দিয়েছি। এটা অত্যন্ত আনন্দের।’

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘এর আগে প্রত্যেক বছর দিয়েছি। কিন্তু এবার আনন্দটা অনেক বেশি। কারণ, এবার আমরা আসলেই গণতান্ত্রিক সরকার ব্যবস্থার মাধ্যমে শ্রদ্ধা জানাতে পেরেছি।’

আরও পড়ুন : একুশ আমাদের নতুন প্রেরণা হয়ে আসবে : মির্জা ফখরুল

রাজধানীর মোহাম্মদপুরে নিজ নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, ‘আমার এলাকায় ঢাকা-১৩-তে মোহাম্মদপুর, যে জায়গাটার একটা বদনাম আছে আইনশৃঙ্খলা নিয়ে, সেই বদনামগুলো খুব তাড়াতাড়ি আমরা মুছে ফেলব।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়