Apan Desh | আপন দেশ

‘যেখানে আঘাত আসবে সেখানেই প্রতিরোধ’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:২৮, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১০:১৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

‘যেখানে আঘাত আসবে সেখানেই প্রতিরোধ’

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

যেখানেই আঘাত আসবে, সেখানে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

নির্বাচন-পরবর্তী সহিংসতা ও দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ডা. শফিকুর রহমান। বলেন, কোনো ধরনের অপশক্তির কাছে তারা মাথা নত করবেন না।

জামায়াত আমীর বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক বিশেষ দলের নেতাকর্মীদের উশৃঙ্খল আচরণের খবর পাওয়া যাচ্ছে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি ১১ দলীয় জোটের প্রতীকে ভোট দেয়ার অপরাধে নারীদের শ্লীলতাহানির মতো ন্যক্কারজনক ঘটনা ঘটছে।

আরও পড়ুন<<>>দেশের মানুষের স্বার্থ আগে রেখেই পররাষ্ট্র নীতি ঠিক হবে: তারেক রহমান

সহকর্মীদের উদ্দেশে দেয়া এ বার্তায় তিনি অন্যায় ও অসত্যের বিরুদ্ধে অটল থাকার আহবান জানিয়ে তিনি বলেন, ‌ যেখানেই এ ধরনের আঘাত আসবে, জনগণকে সঙ্গে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ডা. শফিকুর রহমান এ মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোকে মহান আল্লাহর সন্তুষ্টি এবং দেশপ্রেমের দাবি হিসেবে উল্লেখ করেন। এ দায়িত্ব পালনে কোনো ধরনের শিথিলতা বা দুর্বলতা দেখানোর সুযোগ নেই বলে তিনি নেতাকর্মীদের সতর্ক করে দেন।

বক্তব্যের শেষাংশে তিনি দেশবাসীর নিরাপত্তা ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার জন্য মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়