Apan Desh | আপন দেশ

ইতিবাচক কর্মকাণ্ডে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: শফিকুর রহমান

সিলেটে প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:৩৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

ইতিবাচক কর্মকাণ্ডে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: শফিকুর রহমান

গঠনমূলক বিরোধী দল হিসেবে সংসদে দায়িত্ব পালন করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী— এমন মন্তব্য করেছেন দলটির আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট নগরের আরামবাগ এলাকায় মহানগর জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, সরকারের জনকল্যাণমূলক ও ইতিবাচক কর্মকাণ্ডে জামায়াতে ইসলামী সহযোগিতা করবে। তবে কোনো ধরনের অন্যায়, অপরাধ বা দুর্নীতি হলে দলটি তার বিরুদ্ধে সোচ্চার অবস্থান নেবে। প্রয়োজনে এসব কর্মকাণ্ড প্রতিহত করা হবে।

আরও পড়ুন <<>> সরকারের কর্মকাণ্ডে আস্থা রাখার আহবান প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকুর

তিনি বলেন, সরকারি ও বিরোধী দল সমন্বিতভাবে কাজ করলে একটি সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সরকার যদি কার্যকরভাবে দুর্নীতি ও অপরাধ দমন করতে পারে, তাহলে পাঁচ বছরের মধ্যেই দেশের দৃশ্যমান পরিবর্তন সম্ভব।

সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়ে সতর্ক করে জামায়াত আমীর বলেন, এ ক্ষেত্রে সরকার ব্যর্থ হলে দেশের প্রায় ১৮ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

ইফতার মাহফিলে সিলেট মহানগর জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ