Apan Desh | আপন দেশ

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৪, ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৫৫, ২০ ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবে জামায়াত

ছবি: আপন দেশ

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন। এ সময় ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরা বিরোধীদলীয় নেতার সঙ্গে শ্রদ্ধা নিবেদনে অংশ নেবেন।

আরও পড়ুন <<>> মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ডা. শফিকুর রহমান আজিমপুর কবরস্থানেও যাবেন। সেখানে তিনি ভাষাশহীদদের কবর জিয়ারত করবেন। তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়