ছবি: আপন দেশ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এর বাসায় সাক্ষাৎ করতে গেছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার জামায়াত আমীরের বাসায় পৌঁছান তিনি। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানের নিজ বাসা থেকে রওনা দেন। বিএনপির সূত্র জানিয়েছে, ওইদিন রাত ৮টায় তিনি নাহিদ ইসলামের বাসায়ও যাবেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের সঙ্গে মিলিয়ে বিএনপি জোটের মোট আসনসংখ্যা ২১২। দীর্ঘ দেড় দশক পর এ ‘ভূমিধস’ বিজয় দলটির কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

এই ঐতিহাসিক বিজয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তাকে অভিনন্দন জানিয়েছেন। বার্তায় তিনি বলেন, আপনার নেতৃত্বে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আন্তরিক মোবারকবাদ। গণতান্ত্রিক উত্তরণের এ প্রক্রিয়ায় জনগণের স্পষ্ট রায় দেশের সাংবিধানিক ধারাবাহিকতা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































