ডা. শফিকুর রহমান।
একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার সৃষ্টি করেছে। এনসিপির প্রায় সব নেতাদের ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানটি দিতে দেখা যায়। এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানও একই সুরেই একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনিও বলেছেন ‘ইনকিলাব জিন্দাবাদ’।
রোববার (২২ ফেব্রুয়ারি) ভোর ৬টা নাগাদ নিজের ফেসবুক পেজে ডা. শফিকুর রহমান একটি পোস্ট দেন। পোস্টে তিনি লিখেছেন, ‘ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।’
পোস্টটি কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়।
এর আগে শনিবার (২১ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর এক বক্তব্যের জেরেই এমন পোস্টটি দিয়েছেন জামায়াত আমির। বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ—এগুলোর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই।’
তিনি আরও যোগ করেন, ‘এগুলো বললে আমাকে ভারতের দালাল বানিয়ে ফেলবে, তারপরও আমি বলব। কারণ, আমার জীবন আছে বলেই আমি মুক্তিযুদ্ধে গিয়েছি এবং আমি মন্ত্রী হয়েছি।’
আরও পড়ুন : স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন
মন্ত্রীর সে বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সৃষ্টি হয়। একই সুরে এর আগে পোস্ট করেছেন হাসনাত আব্দুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম। এরপর এবার জামায়াত আমীরও এই মর্মে স্ট্যাটাস দিলেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































