মীর স্নিগ্ধ: ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এখনই জোট থেকে বের হয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন চব্বিশের জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ছোট ভাই মীর স্নিগ্ধ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের একাউন্ডে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
শনিবার (১৪ মার্চ) দেয়া সে ফেসবুক পোস্টে মীর স্নিগ্ধ লিখেছেন, শামান্তা সারমিনের মতো আমিও মনে করি, এনসিপির এখনই জোট থেকে বেরিয়ে আসা উচিত। কারণটা খুবই সহজ। এনসিপি যদি নিজেকে বড় দল হিসেবে না ভাবে, তাহলে দুনিয়ার আর কেউ তাকে বড় বানাতে পারবে না। নিজেদের আদর্শ, অবস্থান এবং রাজনীতিকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। এতে সাময়িক কিছু অসুবিধা হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন<<>>রোববার সিঙ্গাপুর নেয়া হচ্ছে মির্জা আব্বাসকে
একই পোস্টে দেশের তরুণদের রাজনৈতিক প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি। এ জুলাইযোদ্ধা আরও লিখেছেন, এদেশের তরুণরা পুরনো ধাঁচের প্রচলিত রাজনীতিতে অনেকটাই অতিষ্ঠ। তারা এনসিপিকে একটি স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে দেখতে চায়। প্রশ্ন উঠতে পারে, এখনই কেন? কারণ এখনই যদি বেরিয়ে না আসে, তাহলে মানুষের মনে ধীরে ধীরে এ ধারণা তৈরি হবে যে এনসিপির নিজস্ব কোনো স্বতন্ত্রতা নেই। একসময় এই ধারণা স্থায়ী হয়ে যাবে।
স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান নেয়ার মাধ্যমে নতুন নেতৃত্বের সম্ভাবনার কথাও উল্লেখ করেন মীর স্নিগ্ধ। পোস্টে তিনি লিখেছেন, আরেকটা বিষয়, এনসিপি যদি এখন স্বতন্ত্রভাবে দাঁড়াতে পারে, তাহলে হয়তো তারা কল্পনাও করছে না কত প্রভাবশালী ও সম্ভাবনাময় নেতা অপেক্ষা করে আছেন, শুধুমাত্র এ আশায় যে এনসিপি নিজের স্বাধীন রাজনৈতিক অবস্থান নেবে। সময়টা এখনই।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































