ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ইরান দূতাবাসে খোলা শোক বইতে স্বাক্ষর করেছেন মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (০৬ মার্চ) সকালে তিনি ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে গিয়ে শোক বইতে সই করেন। স্বাক্ষরের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, মুসলিম উম্মাহর ইতিহাসে প্রভাবশালী ধর্মীয় নেতা ও ব্যক্তিত্বদের অবদান সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। মহান আল্লাহ যেন তাদের প্রতি অসীম রহমত নাজিল করেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ও দৃঢ়তা দান করেন।
আরও পড়ুন <<>> পুলিশের গুলিতে আহত হোসেনের পাশে প্রধানমন্ত্রী
তিনি বলেন, বর্তমান বিশ্বে বিভিন্ন অঞ্চলে সংঘাত ও সহিংসতার কারণে অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। যা অত্যন্ত বেদনাদায়ক। কোনো রাজনৈতিক লক্ষ্য বা স্বার্থ কখনোই নিরপরাধ মানুষের জীবনহানিকে বৈধতা দিতে পারে না। নিরীহ মানুষের রক্ত মহান আল্লাহর কাছে পবিত্র আমানত—এ কথা স্মরণ রেখে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম, প্রজ্ঞা ও মানবিকতার পরিচয় দেয়ার আহবান জানান তিনি।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা মীর আহমেদ বিন কাশেম আরমান। তারা ইরানের জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যসহ পুরো মুসলিম বিশ্বের জন্য শান্তি, সমৃদ্ধি, ন্যায়বিচার ও স্থিতিশীলতা কামনা করেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































