Apan Desh | আপন দেশ

শপথের বিষয়ে বৈঠকে ১১ দলীয় নির্বাচনি ঐক্য

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:১৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১২:২৮, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

শপথের বিষয়ে বৈঠকে ১১ দলীয় নির্বাচনি ঐক্য

১১ দলের লোগো

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের মধ্যে বিএনপি থেকে নির্বাচিতরা এমপি হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার পর তাদের শপথ বাক্য পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তবে বিরোধী আসনে বসতে যাওয়া জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোটের কেউ শপথ নেননি। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 

আরও পড়ুন<<>>সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আজ শপথ নেবে না বিএনপি

তারা শপথ গ্রহণ করবেন কি না- এ বিষয়ে চূড়ান্ত অবস্থান নির্ধারণে জাতীয় সংসদ ভবনে বৈঠকে করেছেন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যরা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরা এ বৈঠকে অংশ নেবেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে এনসিপির মিডিয়া সেল থেকে জানানো হয়, জোটভুক্ত সংসদ সদস্যরা কিছুক্ষণের মধ্যেই সংসদ ভবনে বৈঠকে বসবেন। ওই বৈঠকেই শপথ গ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়া হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়