Apan Desh | আপন দেশ

যে বিষয়ে আলোচনা হলো দুই শীর্ষ নেতার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:৫৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

যে বিষয়ে আলোচনা হলো দুই শীর্ষ নেতার

ছবি: আপন দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। সরকার গঠনের প্রাক্কালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সৌজন্য সাক্ষাতে যান জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বাসায়।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

সাক্ষাৎ শেষে জামায়াত আমীর তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানান। জামায়াত আমিরের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি উল্লেখ করেন, এ সাক্ষাৎ জাতীয় রাজনীতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে রাজনৈতিক পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার নতুন অধ্যায় শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন <<>>নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান

ডা. শফিকুর রহমান বলেন, তিনি ফ্যাসিবাদমুক্ত, সার্বভৌম ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে চান। ১১-দলীয় জোটের সঙ্গে মিলিত হয়ে একটি সমৃদ্ধ ও স্থিতিশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। আলোচনায় তারেক রহমান নির্বাচন-পরবর্তী সহিংসতা ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।

জামায়াত আমীর আরও বলেন, জাতীয় স্বার্থে নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা দেয়া হবে। তবে আদর্শিক বিরোধী দল হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনে তারা আপসহীন থাকবেন। জনকল্যাণমূলক কাজে সমর্থন থাকবে, কিন্তু জবাবদিহির প্রশ্নে তারা সোচ্চার থাকবেন। তাদের লক্ষ্য সংঘাত নয়, বরং সংশোধন ও দায়িত্বশীল পর্যবেক্ষণ। দেশের মানুষ ন্যায়বিচার ও নাগরিক অধিকার রক্ষাকারী একটি কার্যকর সংসদ প্রত্যাশা করে বলেও তিনি উল্লেখ করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জামায়াত আমীরের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত হবে: ইসি আনোয়ারুল মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতসহ আমন্ত্রণ পেল যেসব দেশ ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি নাইজেরিয়ায় প্রত্যন্ত গ্রামে হামলা, নিহত ৩২ স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন যেখানে আঘাত আসবে সেখানেই প্রতিরোধ : জামায়াত আমীর দেশ ছাড়ার বিষয়ে মুখ খুললেন ফয়েজ আহমদ তৈয়্যব তারেক রহমানকে ‘প্রকাশক ঐক্যের’ খোলা চিঠি বঙ্গভবনে নয়, নতুন মন্ত্রিসভার শপথ হবে অন্য জায়গায় যে কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসছেন না মোদি