ছবি: সংগৃহীত
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। এরপর ইরান ইসরায়েলসহ অঞ্চলের বিভিন্ন দেশে প্রতিশোধমূলক হামলা চালায়। এ সংঘাতে লেবাননের হিজবুল্লাহও যুক্ত হয়েছে। পাল্টাপাল্টি হামলার মধ্যে গত ৯ দিনে মধ্যপ্রাচ্যে ১ হাজার ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ইরানে। সেখানে এখন পর্যন্ত ১ হাজার ২০৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৯৪ জন শিশু রয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি ঘটেছে লেবাননে। দেশটিতে অন্তত ৪৮৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হিজবুল্লাহর হামলায় দুইজন ইসরায়েলি সেনাও নিহত হয়েছেন।
আরও পড়ুন<<>> ইরানের নতুন সুপ্রিম লিডারকে ট্রাম্পের কটাক্ষ
মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মধ্যে ইরাকে এখন পর্যন্ত ১৩ জন নিহত হয়েছেন। কুয়েতে প্রাণ গেছে ১২ জনের। নিহতদের মধ্যে ছয়জন মার্কিন সেনা এবং দুইজন কুয়েতি সেনা রয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতে একজন এবং সৌদি আরবে তিনজন নিহত হয়েছেন। সৌদি আরবে নিহতদের মধ্যে একজন বাংলাদেশি ও একজন মার্কিন সেনা রয়েছেন। এছাড়া বাহরাইন ও ওমানে একজন করে নিহত হয়েছেন। দখলদার ইসরায়েলে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































