ভ্লাদিমির পুতিন ও মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (০৯ মার্চ) ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় পুতিন এ অভিনন্দন জানান।
পুতিন বলেছেন, তিনি বিশ্বাস করেন মোজতবা খামেনিই তার পিতার কাজ ‘সম্মানের সঙ্গে’ এগিয়ে নিয়ে যাবেন এবং ‘কঠিন পরীক্ষার মুখে’ ইরানি জনগণকে ঐক্যবদ্ধ রাখবেন। রাশিয়া তেহরানের পাশে থাকা অব্যাহত রাখবে উল্লেখ করে তিনি জানান, তেহরানের প্রতি অটল সমর্থন এবং আমাদের ইরানি বন্ধুদের সঙ্গে সংহতি পুনর্ব্যক্ত করতে চাই।
গত ২৮ ফেব্রুয়ারি সংঘাতের শুরুতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।
আরও পড়ুন <<>> বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম
এরপর ইরানের ধর্মীয় নেতৃত্ব আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে তার উত্তরসূরি হিসেবে নিয়োগ দেয়। আঞ্চলিক কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি অগ্রাহ্য করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম সামনে আসায় মার্কিন প্রেসিডেন্ট তাকে অগ্রহণযোগ্য বলে ঘোষণা দিয়েছিলেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































