Apan Desh | আপন দেশ

সাহিদুর রহমান টেপাকে কৃতজ্ঞতা জানালেন সোনিয়া গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৭, ১৪ মার্চ ২০২৬

সাহিদুর রহমান টেপাকে কৃতজ্ঞতা জানালেন সোনিয়া গান্ধী

সোনিয়া গান্ধী ও সাহিদুর রহমান টেপা। ছবি: আপন দেশ

‘জিওপলিটিক্যাল চেসবোর্ড’ শিরোনামে একটি গুরুত্বপূর্ণ বই রচনা করেছেন সাহিদুর রহমান টেপা। বইটি ইতোমধ্যে দেশি-বিদেশি পাঠকদের মধ্যে সমাদৃত হয়েছে। সম্প্রতি ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী বইটি প্রকাশের জন্য সাহিদুর রহমান টেপাকে অভিনন্দন জানিয়ে প্রশংসাসূচক একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

জানা গেছে, সোনিয়া গান্ধী ব্যক্তিগতভাবে বইটির সাফল্য কামনা করেছেন। তার স্বাক্ষরিত চিঠিটি কংগ্রেসের দফতর থেকে পাঠানো হয়েছে।

এছাড়া বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূতের পক্ষ থেকেও বইটির জন্য শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে। পাশাপাশি দেশি-বিদেশি অনেক পাঠকের কাছ থেকেও বইটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন লেখক সাহিদুর রহমান টেপা।

সাহিদুর রহমান টেপা বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের ভিত্তিতে তিনি ‘জিওপলিটিক্যাল চেসবোর্ড’ শিরোনামে বইটি লিখেছেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন <<>> তিন দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

বইটি লেখার পেছনের প্রেক্ষাপট সম্পর্কে জানতে চাইলে সাহিদুর রহমান টেপা বলেন, বিশ্ব রাজনীতির দ্রুত পরিবর্তনশীল বাস্তবতা, ক্ষমতার ভারসাম্য এবং বৈশ্বিক শক্তিগুলোর পারস্পরিক টানাপোড়েনকে কেন্দ্র করেই বইটি রচনা করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement