ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি খোলা ও নিরাপদ রাখতে বিভিন্ন দেশ সেখানে যুদ্ধজাহাজ পাঠাবে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, খুব শিগগিরই যেকোনো উপায়ে হরমুজ প্রণালিকে খোলা, নিরাপদ ও স্বাধীন রাখা হবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ এ নৌপথে যুদ্ধজাহাজ পাঠাতে পারে। এর উদ্দেশ্য হলো, যাতে ইরান এ প্রণালিকে আর হুমকি হিসেবে ব্যবহার করতে না পারে।
ট্রাম্প বলেন, এর মধ্যে যুক্তরাষ্ট্র উপকূলীয় এলাকায় ব্যাপক বোমা হামলা চালাবে এবং ইরানের নৌকা ও জাহাজগুলোকে লক্ষ্য করে গুলি চালিয়ে ডুবিয়ে দেবে।
আরও পড়ুন<<>> ‘মধ্যপ্রাচ্যের সব আমেরিকান ব্যাংক ইরানের লক্ষ্যবস্তু পরিণত হবে’
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের সামরিক সক্ষমতার ‘১০০ শতাংশ ধ্বংস’ করেছে। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, ইরান এখনো ড্রোন, মাইন এবং স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে সক্ষম।
অন্যদিকে জেনেভায় ইরানের প্রতিনিধি আলী বাহরানি ট্রাম্পের এ মন্তব্যকে ‘মনগড়া’ বলে উল্লেখ করেছেন। তার মতে, যুক্তরাষ্ট্রের এ ধরনের বক্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































