Apan Desh | আপন দেশ

মানববন্ধন

কেশবপুরে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন

কেশবপুরে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন

যশোরের কেশবপুরে চাঁদাবাজি, হলুদ সাংবাদিকতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে কেশবপুর নিউজ ক্লাবের সাংবাদিকরা। রোববার (০৬ সেপ্টেম্বর) বিকেলে কেশবপুর পৌর শহরের ত্রিমোহিনী মোড়ে মানববন্ধন কর্মসূচী হয়। কর্মসূচিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কুরুচিপূর্ণ মন্তব্যে অভিযুক্ত রুস্তম আলীকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, একাধিক সম্মানিত ব্যক্তিসহ মৃত ব্যক্তিদেরকে নিয়ে দীর্ঘদিন ধরে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছে রুস্তম আলী।

০৬:৩৩ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৬ রোববার

ভেটেরিনারি চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে বাকৃবিতে মানববন্ধন

ভেটেরিনারি চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে বাকৃবিতে মানববন্ধন

ময়মনসিংহে প্রাণী চিকিৎসক ডা. মো. আশিকুর রহমান ও ডা. মো. আব্দুল হান্নানের ওপর হামলার প্রতিবাদের মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জানিয়েছেন তারা। রোববার (২৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে চিকিৎসকদের ওপর হামলা, চেম্বারে ভাঙচুর ও চিকিৎসাসেবা বাধাগ্রস্ত করার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে হামলায় জড়িত প্রত্যেককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধনে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী বুরহান উদ্দিন সিয়াম বলেন, একজন প্রাণী চিকিৎসকের ওপর যেভাবে অতর্কিত হামলা করা হয়েছে, আমরা সাধারণ শিক্ষার্থীরা এর তীব্র নিন্দা জানাই। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের আহবান, ঘটনার পেছনে যারা জড়িত, তাদের সবাইকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

০৪:২৫ পিএম, ২৩ আগস্ট ২০২৬ রোববার

বিচারের দাবিতে চরভদ্রাসনে মানববন্ধন

বিচারের দাবিতে চরভদ্রাসনে মানববন্ধন

ফরিদপুরের চরভদ্রাসনে মো. ইউসুফ আলী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার চরহাজীগঞ্জ গাবতলা মোড়ে আয়োজিত মানববন্ধনে সহস্রাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ইউসুফ আলীকে পূর্বপরিকল্পিতভাবে ডেকে নিয়ে মারধর এবং জোর করে বিষাক্ত পদার্থ খাওয়ানো হয়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চরভদ্রাসন থানায় একাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছেন।

০৫:৪৫ পিএম, ১৭ আগস্ট ২০২৬ সোমবার

মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়ম, এলাকাবাসীর মানববন্ধন

মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়ম, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায় মেঘনা নদীর ভাঙনরোধে জিও ব্যাগ ডাম্পিং প্রকল্পে অনিয়মের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুরে নদীর তীরে আয়োজিত মানববন্ধনে হাজারো মানুষ অংশ নেন। তারা অভিযোগ করেন, বরাদ্দ দেয়া হলেও দীর্ঘদিন কাজ শুরু হয়নি। পরে যথাযথ নকশা অনুসরণ না করে জিও ব্যাগ ফেলার চেষ্টা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী অনিয়মের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

০৭:৪৬ পিএম, ৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

জিপসাম কারখানা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

জিপসাম কারখানা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মানবদেহের জন্য ক্ষতিকর জিপসাম তৈরীর কারখানা বন্ধের দাবিতে রাজধানীর ডেমরায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার (২৬ জুলাই) দুপুরে ডিএসসিসির ৬৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল কাইয়ুমের নেতৃত্বে মীরপাড়া-নড়াইবাগ এলাকায় এসব কর্মসূচী পালন করা হয়েছে। রাজউক ও পরিবেশ অধিদফতরের নিষেধাজ্ঞা সত্ত্বেও নিয়ম-নীতির তোয়াক্কা না করে সৈয়দ তানভীর রায়হান নামক ব্যক্তি ওই বেনামি প্রতিষ্ঠান পরিচালনা করছে বলে এলাকাবাসীর অভিযোগ। বিশেষ করে ওই কারখানায় জিপসাম পাউডার তৈরি বা প্রক্রিয়াজাতকরণের সময় স্বাস্থ্যঝুঁকি, পরিবেশগত প্রভাব রোধ এবং উপকরণের সীমাবদ্ধতা বজায় রাখেনা।

০৯:১৫ পিএম, ২৬ জুলাই ২০২৬ রোববার

হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

কুড়িগ্রামের রাজারহাটের ডাংঘাট বটতলী এলাকায় ওষুধ ব্যবসায়ী জাহেদুল ইসলাম জেন্নাতকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে পরিবার ও স্থানীয়রা। রোববার (১৯ জুলাই) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে নিহত জেন্নাতের পরিবারসহ স্থানীয়রা। মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত জাহেদুল ইসলাম জেন্নাতের বাবা আব্দুস সাত্তার, বড় ভাই জয়নাল আবেদীন, ছেলে শাকিবুলসহ অন্যান্য স্বজন ও প্রতিবেশীরা। জেন্নাত হত্যাকাণ্ডের জড়িত সকল আসামিদের গ্রেফতার করে দ্রুত দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান বক্তারা।

০৫:১৭ পিএম, ১৯ জুলাই ২০২৬ রোববার

প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

পটুয়াখালীর দশমিনা উপজেলার ১নং রণগোপালদী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ওলিউল ইসলাম রুবেলের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসী। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে দশমিনা উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অংগ্রহণকারীরা জানান, জেলেদের জন্য বরাদ্দ ১৮৭ বস্তা চাল আত্মসাৎ, একাধিক পরিবারের কাছ থেকে টিউবওয়েল দেয়ার আশ্বাস দিয়ে প্রায় ৬০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে মো. ওলিউল ইসলাম। এছাড়াও বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনিক দায়িত্ব থেকে তাকে অপসারণের দাবি জানান তারা।

০৩:৫৫ পিএম, ১ জুলাই ২০২৬ বুধবার

বাহাদুরাবাদ-বালাসী ঘাটে যমুনা সেতু নির্মাণের দাবি

বাহাদুরাবাদ-বালাসী ঘাটে যমুনা সেতু নির্মাণের দাবি

যমুনা নদীর ওপর দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন উপজেলাবাসী। তাদের দাবি জামালপুরের দেওয়ানগঞ্জে বাহাদুরাবাদ ঘাট থেকে গাইবান্ধার বালাসী ঘাট পর্যন্ত এ সেতু নির্মাণ করা হোক। উপজেলার বাহাদুরাবাদ নৌ টার্মিনালের সামনে ঘণ্টাব্যাপী শুক্রবার (২৬ জুন) বিকেলে মানববন্ধন হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ দাবি-সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অংশ নেন। এ সময় তারা সেতু নির্মাণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

০৫:০৭ পিএম, ২৭ জুন ২০২৬ শনিবার

সান্তাহারে শিশু রাখার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

সান্তাহারে শিশু রাখার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বগুড়ার আদমদীঘির সান্তাহারে কানের সোনার দুলের জন্য শিশু রাখাকে হত্যা করা হয়। পরে লাশ গুম করার চেষ্টার ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনার সঙ্গে জাড়িতদের  ফাঁসির দাবিতে মানববন্ধন করছে সর্বস্তরের মানুষ। সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের রেলগেট চত্বরে এলাকাবাসী প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন। শুক্রবার (১২ জুন) বিকেলে শিশু রাকিকা আক্তার রাখার (৬) বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদের এবং হত্যাকারীদের ফাঁসির দাবি মানববন্ধন হয়। 

০৭:৫৪ পিএম, ১৫ জুন ২০২৬ সোমবার

ইসলামী ব্যাংকের স্বার্থ রক্ষায় শ্রীপুরে গ্রাহকদের মানববন্ধন 

ইসলামী ব্যাংকের স্বার্থ রক্ষায় শ্রীপুরে গ্রাহকদের মানববন্ধন 

ইসলামী ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও গ্রাহকদের উদ্বেগ-উৎকণ্ঠা তুলে ধরে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, শ্রীপুর। সোমবার (০৮ জুন) সকাল ১০টায় মাওনা চৌরাস্তায় অবস্থিত ইসলামী ব্যাংক মাওনা শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের গ্রাহক, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। গ্রাহক জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে এবং অধ্যক্ষ আমিরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ডা. আনিসুজ্জামান ,ইঞ্জিনিয়ার মাহবুব আলম ,অ্যাডভোকেট রাজিবিল্লাহ, মাওলানা আবুল হোসাইন, যোবায়ের সরকার, মাওলানা মাহমুদুল হাসান, ব্যবসায়ী খাইরুল বাশার, ব্যবসায়ী কামাল উদ্দিনসহ অন্যান্য গ্রাহকবৃন্দ।

০৯:০০ পিএম, ৮ জুন ২০২৬ সোমবার

ধর্ষণ,হত্যা-নির্যাতনের বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

ধর্ষণ,হত্যা-নির্যাতনের বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

নারী ও শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের সকল মামলার দ্রুত নিষ্পত্তি ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন হয়েছে। মানববন্ধন থেকে হত্যা ও নির্যাতনকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের ঘোষণারও দাবি জানানো হয়।  রোববার (২৪ মে) সকাল ১১টায় অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্টের আয়োজনে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়। এতে উপস্থিত ছিলেন এএফএডি কুড়িগ্রামের নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, সমন্বয়কারী রেশমা সুলতানা, প্রজেক্ট ম্যানেজার ফারজানা ফৌজিয়া, কার্তিক চন্দ্র সেন, কাজল কুমার রায় প্রমুখ।

০৫:০৯ পিএম, ২৪ মে ২০২৬ রোববার

রামিসা হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

রামিসা হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

রাজধানীর পল্লবী এলাকায় সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। মানববন্ধনে শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভীন, নারীনেত্রী বিবি মরিয়ম, উন্নয়নকর্মী ফারজানা তিথি, ব্যবসায়ী সুমন নূর, অমিত পালসহ আরও অনেকে।

০৩:৫৫ পিএম, ২১ মে ২০২৬ বৃহস্পতিবার

মসজিদ ভিত্তিক শিক্ষকদের জাতীয়করণের দাবি

মসজিদ ভিত্তিক শিক্ষকদের জাতীয়করণের দাবি

ইসলামী ফাউন্ডেশনের অধীনে মক্তবে কর্মরত শিশু ও গণশিক্ষা কার্যক্রমের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকরা। সোমবার (১৮ মে) দশমিনা উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে সংবাদ সম্মেলন করেন শিক্ষকরা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা আব্দুর রহিম। মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা খলিলুর রহমান, ফেরদৌসি বেগম, মাওলানা আল মামুন প্রমূখ। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য বলা হয়, ১৯৯৩ সালে ততকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ প্রকল্পের কার্যক্রম শুরু করেন। বর্তমানে প্রকল্পের ৮ম পর্যায় চলমান রয়েছে। বর্তমানে এ প্রকল্পের আওতায় এক কোটি ২১ লাখ ৫১ হাজার শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছেন। 

০৩:২৮ পিএম, ১৮ মে ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement