Apan Desh | আপন দেশ

সাত দফা দাবিতে সড়ক-জনপথ শ্রমিকদের মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:২২, ১৯ অক্টোবর ২০২৫

সাত দফা দাবিতে সড়ক-জনপথ শ্রমিকদের মানববন্ধন

সাত দফা দাবিতে দেশব্যাপী আন্দোলনের ঘোষণায় একাত্ম প্রকাশ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন কুড়িগ্রাম জেলা শাখা। মাষ্টাররোলভুক্ত কর্মচারীদের বেতন বৈষম্য নিরসন, পেনশন সুবিধা প্রদান এবং ২৭ মামলার নীতিমালা চূড়ান্তকরণসহ এ দাবি করেছে তারা।

রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে কুড়িগ্রাম সড়ক ও জনপথ (সওজ) ভবনের সামনে সংগঠনটির কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা দেয়া হয়।

এতে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, সহসভাপতি এ কে এম রেজাউল করিম, সহ-সাধারণ সম্পাদক নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, দফতর সম্পাদক সজিব মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন<<>>পাগলির কোলে নবজাতক, বাবা কে?

আনোয়ারুল ইসলাম বলেন, দাবি আদায়ে ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। মাষ্টাররোলভুক্ত কর্মচারীদের ‘৩২১১০৪- আনুষঙ্গিক কর্মচারী-প্রতিষ্ঠান’ কোডের আওতায় এনে মাসিক ভিত্তিতে বেতন প্রদান এবং দৈনিক মজুরির হার নির্ধারণের দাবিতে এ কর্মসূচি নেয়া হয়েছে। একই সঙ্গে ২৭ মামলার নীতিমালায় আরও সাতটি মামলা অন্তর্ভুক্ত করা এবং প্রথম যোগদানের তারিখ থেকে পেনশন সুবিধা দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।

তাদের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, ১৯ অক্টোবর  থেকে ২০ ও ২১ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের সব সড়ক বিভাগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। ২৩ অক্টোবর দেশের সব সড়ক বিভাগের দফতর প্রধানের নিকট স্মারকলিপি প্রদান, ২৬ অক্টোবর দেশের সকল জেলা প্রশাসকের মাধ্যমে সচিব (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়) বরাবর স্মারকলিপি প্রদান, ২৮ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন।

সিনিয়র সহ সভাপতি মো. মনসুর আলী বলেন, আমরা বহুবার দাবি জানালেও এখনো স্থায়ী কোনো সমাধান পাইনি। তাই বাধ্য হয়েই আন্দোলনের কর্মসূচি নিতে হয়েছে। সরকারের কাছে আমাদের প্রত্যাশা দীর্ঘদিন ধরে অবহেলিত মাস্টাররোল শ্রমিকদের জীবন-জীবিকা রক্ষায় দ্রুত ব্যবস্থা নেয়া হোক।

প্রসঙ্গত, রেজিঃ নং বি-১৫৯২ নিবন্ধিত এ সংগঠনটি দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগের চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মচারীদের স্বার্থ রক্ষায় কাজ করে আসছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু