Apan Desh | আপন দেশ

সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনয়ন বাতিল দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫১, ২১ নভেম্বর ২০২৫

সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনয়ন বাতিল দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনয়ন বাতিল দাবিতে মানববন্ধন করেছে মনোনয়নবঞ্চিত প্রার্থীর নেতাকর্মীরা। শুক্রবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১০টায় সদরের বিনেরপোতায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ধারে এ মানববন্ধন করা হয়। 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বিএনপি থেকে বহিষ্কৃত নেতা আব্দুর রউফকে প্রার্থী করা হয়েছে। আমরা এটি মানি না। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কৃত নেতা কীভাবে দলের মনোনয়ন পেল সেটি নিয়েও প্রশ্ন তোলেন তারা।

তারা বলেন, সদর আসনে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আলীমকে আমরা ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চাই। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুশিয়ারি দেন তারা।

এসময় মানববন্ধনে বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার কয়েকশ মানুষ অংশ নেন।

গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলা) আসনে আব্দুর রউফকে প্রার্থী ঘোষণার পর থেকে বিক্ষোভ, মশাল মিছিল, মহাসড়ক অবরোধ করে প্রার্থী বদলের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে আলীম সমর্থকরা।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু