Apan Desh | আপন দেশ

গুম হওয়া দুই ছাত্রের সন্ধানে ইবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৩, ৪ ফেব্রুয়ারি ২০২৬

গুম হওয়া দুই ছাত্রের সন্ধানে ইবিতে মানববন্ধন

ছবি: আপন দেশ

ঢাকার সাভার থেকে ২০১২ সালে গুম হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই মেধাবী শিক্ষার্থীর সন্ধানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করেন।

গুমের শিকার দুই শিক্ষার্থী হলেন— দাওয়াহ্ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোঃ ওয়ালিউল্লাহ ও আল-ফিকহ্ এন্ড ল’ বিভাগের আল-মোকাদ্দাস। ওয়ালিউল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের তৎকালীন অর্থ সম্পাদক, মুকাদ্দাস সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।

মানববন্ধনে তারা জেগেছে রে জেগেছে, ইবিয়ানরা জেগেছে; আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; ওলি ভাই ফিরবে কবে, ইন্টেরিম জবাব চাই; মোকাদ্দাস ভাই ফিরবে কবে, ইন্টেরিম জবাব চাই; মায়ের বুক খালি কেন, প্রশাসন জবাব চাই ইত্যাদি বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে উপস্থিত ছাত্রশিবির সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, দিনের পর দিন, মাসের পর মাস চলে যায়, ৪ ফেব্রুয়ারির পর আবার ৪ ফেব্রুয়ারি আসে কিন্তু আমাদের ভাইয়েরা আর আসে না। আমরা ৫ আগস্ট পরবর্তীতে ভেবেছিলাম আমাদের ভাইয়েরা মায়ের কোলে ফিরে আসবে। কিন্তু সে অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। প্রশাসনকে বলতে চাই আপনারা আমাদের ভাইদের খোঁজ দিন তারা কোথায় আছে কীভাবে আছে তা জানার চেষ্টা করুন। নয়তো আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে খোঁজ নিতে বাধ্য করবো।

অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, গত ১৭ বছরে যে গুম খুন হয়েছে সেগুলো বিচার করুন, তদন্ত রিপোর্ট প্রকাশ করুন। অলিউল্লাহ ও মোকাদ্দেস ভাইয়ের মতো যারা গুম হয়েছে তাদের খোঁজ নেন তারা কোথায় আছে আমাদের জানেন যাতে করে আমরা স্বস্তির নিঃশ্বাস নিতে পারি। গত ১৭ বছরে যত গুলো গুম খুন হয়েছ সেগুলোর যথাযথ বিচার করেন যাতে আর কাওকে গুম খুনের শিকার হতে না হয়।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়